অনেক দিন থেকে মিডিয়াফায়ার ডট কম এর বিকল্প খুঁজছিলাম, গতপরশু তেমন একটি সাইট পেয়ে গেলাম। কিন্তু কেন মিডিয়াফায়ারের বিকল্প খুঁজতে হলো তা আজ সবার সাথে শেয়ার করব, তার আগে কিছু কথা বলে নেই। যারা ইন্টারনেট থেকে মুভি ডাউনলোড করেন তাঁদের কাছে মিডিয়াফায়ার সব জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট। মিডিয়াফায়ার কেন জনপ্রিয় তার প্রধান তিনটা কারণ হলোঃ ১. কোন কারণে ডাউনলোড থেমে গেলে আবার বাকিটা সেখান থেকে ডাউনলোড করা যায় অর্থাৎ রিজিউম সাপোর্ট করে যা অন্যান্য ফাইল শেয়ারিং সাইট সাপোর্ট করে না, ২. ডাউনলোড লিংকে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড শুরু করা যায়, অন্য সাইটগুলোতে ৩০ সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়, ৩. এক সাথে একাধিক ফাইল ডাউনলোড করা যায়, যা অন্যান্য সাইটে সমর্থন করে না। তবে মিডিয়াফায়ারের প্রধান সমস্যা হল ফ্রি একাউন্টে ২০০ মেগাবাইটের উপরে ফাইল আপলোড করা যায় না, এই যেমন কদিন আগে "দ্যা লাস্ট ঠাকুর" ছবিটি আপলোড করতে গিয়ে মাহদি হাসান শামিম ভাই (সামু নিকঃ মাস্টার) সমস্যায় পড়লেন, পরে বাধ্য হয়ে ৯ ডলার খরচ করে প্রো একাউন্ট কিনে তারপর আপলোড করলেন। এটি জানার পর আমার অনুসন্ধান আরও জোরদার হলো। এর ফাঁকে বলে নেই মিডিয়াফায়ারের বিজ্ঞাপনগুলোও আমার কাছে খুব বিরক্ত লাগে। পরশু হঠাৎ মাইনাস ডট কম এর সন্ধান পেলাম। মাইনাস ডট কমে মিডিয়াফায়ারের সকল সুবিধাই আছে, সেই সাথে রেজিস্টার্ড ইউজাররা ২ গিগাবাইট পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন, এটা একটা বিরাট সুবিধা, কিন্তু এখানেই শেষ নয়, আপনার আপলোড করা অডিও ফাইল আপনি প্লে করে বাজিয়ে শুনতে পারবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবেন, ভিডিও প্লে করেও হয়ত শোনা যাবে কিন্তু সেটা এখনও পরীক্ষা করে দেখা হয়নি। এছাড়া এই সাইটে নেই কোনো বিরক্তিকর বিজ্ঞাপন। যে কোন সাইটেই লিংক দিয়ে স্ক্রিনশট নেবার ব্যবস্থাও আছে, আরও আছে আপলোড করার নানারকম পদ্ধতি, চাইলে iPhone, Android, Chrome Extension, Firefox Addon, Windows, Mac এবং Ubuntu অ্যাপ্লিকেশানের মাধ্যমেও আপলোড করতে পারবেন। প্রিয় আপলোডারকে ফলো করতে পারবেন, ভালো লাগলে লাইক অথবা কমেন্ট করতে পারবেন। তবে এতকিছুর মাঝেও একটা সীমাবদ্ধতা হল একাউন্ট ক্রিয়েট করার পর ১০ গিগাবাইট স্পেস দেয়া হয় তবে বন্ধুদের ইনভাইট করার মাধ্যমে একাউন্টের স্পেস বাড়িয়ে নেয়া যায়। আপনার ইনভাইট করা প্রতিটি বন্ধুর রেজিস্ট্রেশনের বিপরীতে আপনি পাবেন ১ গিগাবাইট করে স্পেস। তবে এত সব সুবিধা সামান্য একটু ঘাটতি অবশ্যই পুষিয়ে দেবে এ ব্যপারে নিশ্চিত থাকতে পারেন। তাই দেরি কেন? এখনই এই লিংকে ক্লিক করে রেজিস্টার করুনঃ http://minus.com ধন্যবাদ সবাইকে।
"মাইনাস ডট কম" মিডিয়াফায়ারের বিকল্প সাইট সেই সাথে ২ জিবি ফাইল পর্যন্ত আপলোড সুবিধা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১২ রাত ২:১৮
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ ইলিশ

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন
অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন
'মানবাধিকার' (অণু গল্প)
'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন
শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।