
কত কথা কথকতা
কথা শুধু কথা।
কথার ফুলঝুরি ঝরে ঝর ঝরে
কথায় কথায় কত রাজা রানী মরে।
কথার মার প্যাঁচে মালকড়ি গেলো,
গেলো গেলো গেলো
কত কথা বলা হয়ে গেলো
কত কথা লেখা হয়ে গেলো
গেলো গেলো
তবু বাকি রয়ে গেলো
বাকি রয়ে গেলো কোন কথা গুলি?
সেই কথা গুলি, যা হয়নি শোনা
যা হয়নি বলা, যা হয়নি লেখা
সেই কথা গুলি, যা তোতা আর ময়নার
না শেখা বুলি।
চারিদিকে ফিস ফাস হিস হাস ফুস ফাস
সেই গোপন কথাটি বুঝি হয়ে গেলো ফাঁস
চলে কুমন্ত্রণা, আহ কি যন্ত্রণা।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




