somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবু রাম সাপুড়ে

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বয়স এখন ৫৫+। আসলে ৫৭, ৫৫+ বলি বয়স একটু কম মনে হবার জন্য। অনেক দেখলাম, অনেক ঘুরলাম, অনেককে চিনলাম। বাবা চাকুরীজীবি হবার কারনে জায়গা জায়গা ঘোরা, মানুষের সাথে পরিচিতি এবং জীবনের স্মৃতি অন্য সবার থেকে বেশ বেশী বলেই মনে হয়। জীবনের মজার মজার স্মৃতিগুলো আগে থেকেই সবার সথে শেয়ার করতে ইচ্ছা হত, লেখার সামান্য সামান্য অভ্যাস থাকলেও প্রকাশের কোন পথ ছিলনা। এখন ইমেইল আছে, ব্লগ আছে ফেসবুক আছে, আরো অনেক কিছু আছে নেই শুধু আমার লেখার মন আর অভ্যাস। ফেসবুক, ব্লগ আমার বয়সীদের জন্য নয়। আমার বয়সের কাউকে এখানে দেখিনা। ফেসবুকে ঢুকলে চ্যাট স্ক্রীন পপ করে ছেলের মেসেজ পাই "বাবা তুমি বুড়া মানুষ তুমি ফেসবুকে কি কর?" মেয়ে বলে 'তোমার আবার ইমেইল আইডির কি দরকার?" তবুও জীবনের শেষ প্রান্তে এসে জীবনের মজার স্মৃতির কিছুটাও যদি সবার সাথে শেয়ার করতে পারি তাহলে ভালই লাগবে। ধন্যবাদ বিজ্ঞানকে বিশেষ করে কম্পিউটার বিজ্ঞানকে ইমেইল, ফেসবুক, ব্লগকে আমাদের হাতের মুঠোয় এনে দেবার জন্য।

আজ একটা মজার ঘটনা বলছি। ১৯৭২ বা ১৯৭৩ সাল। আমি তখন নড়াইল ভিক্টোরিয়া কলেজে পড়ি। নড়াইল থেকে যশোরে যাচ্ছি। লক্কড় ঝক্কড় মার্কা বাস, ষ্টিয়ারিং আড়াই পাক ফলস, টপ গিয়ারে চটি মারতে হয়, খাইট্টা ব্রেক (আড়াই পাক ফলস,চটি মারা, খাইট্টা ব্রেক এর ব্যাখ্যা পরে একদিন দেবো)। তুলারামপুরে এসে এক সাপুড়িয়া বাসে উঠলো, সাথে বাঁকে এক পাশে একটা মাটির হাড়ি অন্য পাশে দুইটা কাঠের সাপের বাক্স। জানা গেল সে এই মাত্র খুব বড় একটা শ্ঙখচুড় সাপ (King Cobra) ধরে এনেছে। আমরা সাপটার ফোঁশ ফোঁশ আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সাপুড়িয়া আরো জানালো সাপটা খুব রাগী এবং ধরতে গিয়ে সে প্রায় জানে মারা যাচ্ছিল। আমরা সাপুড়িয়ার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকাচ্ছিলাম সেও খুব গর্বভরে আমাদের দৃষ্টিতে দৃষ্টি মেলাচ্ছিল, একট হিরো হিরো ভাব। নড়াইল যশোর রাস্তা তখন খুব অপ্রসস্খ ছিল, একটা বাস অন্য একটা বাসকে ক্রসিং করতে একপাশের চাকা রাস্তা থেকে নীচে নামানোর প্রয়োজন পড়তো। এই সময় সামনে থেকে একটা বাস এলো, সামনের বাসটাকে সাইড দেবার জন্য আমাদের বাসটা একপাশের চাকা নীচে নামালো। সম্ভবত সেখানে একটা বড় গর্ত ছিল বাসের চাকা সেখানে পড়ে বাসটা হটাৎ করে অনেক খানি কাত হয়ে গেল এবং বড় ধরনের ঝাকি খেল। সাপুড়িয়ার মাটির হাড়িটা ছিটকে পড়ে ঠাঁশ করে শব্দ করে ভেঙ্গে গেল। সমন্ত বাস জুড়ে শুরু হয়ে গেল সাপ সাপ করে চিৎকার চেচামেচি। বাসের ড্রাইভার তার পাশের দরজা খুলে হাওয়া। যত্রিরা সব বাসের সিটের উপর দাড়িয়ে চিল্লা ফাল্লায় ব্যাস্ত। একটা জিনিষ আবারো লক্ষ করলাম মহিলারা চিৎকার চেচামেচিতে সত্যিকারের পারদর্শী। সে এক মহা হট্টোগোল। হটাৎ সপুড়িয়ার এক মহা চিৎকারে সবাই থেমে গেল। সাপুড়িয়া জানালো হাড়িতে সাপ ছিলনা সাপ ছিল কাঠের বাক্সে, এবং সাপ সুষ্ঠভাবে বাক্সেই আছে। সব কিছু ঠিকঠাক হলো, ড্রাইভার ফিরে এলো, যাত্রিরা যার যার সিটে বসলো, শুধু বেচারা সপুড়িয়াকে বাস থেকে নামিয়ে দেওয়া হলো। তার শত অনুরোধেও তাকে বাসে থাকতে দেওয়া হলোনা। আমাদের বাস ছেড়ে দিল, সাপুড়িয়া বেচারা যতক্ষন বাসটা দেখাগেল অসহায় দৃষ্টিতে বাসের দিকে তাকিয়ে থাকল।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×