ছোট বেলায় (১৯৬৮ সনে) একটা উপন্যাসের ১ম খন্ড পড়েছিলাম, খুব ভাল লেগেছিল বলে বাকিটা পড়ার জন্য জীবন ভর একটা তাগিদ অনুভব করতাম। কিন্তু উপন্যাসটার নাম বা এর লেখকের নাম ভুলে গিয়েছিলাম তাই বইটা খুজে পাইনি, তবে কাহিনিটা মনে ছিল। বেশ কিছুদিন থেকে ভাবছিলাম বিষয়টা নিয়ে একটা ব্লগ পোস্ট দেইনা কেন? ব্লগারদের কেউ বইটার নাম বা লেখকের নাম জানলে আমিও জানতে পারব। আবার মনে একটা সন্দেহ ছিল, সংগত কারনেই ব্লগারদের বয়স্ক না হবার কথা, যে উপন্যাস আমি ৪৪ বছর আগে পড়েছি আজকের আধুনিক ব্লগার ভাই বোনেরা কি সে উপন্যাসটা পড়েছেন বা সেটার নাম বা লেখকের নাম বলতে পারবেন? যাই হোক অত চিন্তা ভাবনা বাদ দিয়ে কয়েক দিন আগে ব্লগার ভাই বোনদের সাহায্য চেয়ে বিভিন্ন ব্লগেএ পোস্টটা দিয়েছিলাম, রি-পোস্টও করেছিলাম। যা ভেবেছিলাম তাই, কোন উত্তর পেলাম না। আশা ছাড়িনি, ভেবে ছিলাম কিছুদিন পর আবার পোস্ট দেবো। কিন্তু আর পোস্ট দিতে হলো না, গতকাল (১৩-০৫-২০১২) আমারব্লগ.কম এ প্রথমে অয়ন চ্যাটার্জি এবং এর পরপরই যগাই জানালেন উপন্যাসটার নাম সিন্ধু পারের পাখি লেখক প্রফুল্ল রায়। অয়ন চ্যাটার্জির কাছ থেকে বইটার pdf লিংকও পেলাম। কিন্তু নুতন করে আর এক প্যাঁচে পড়লাম, ব্লাগার শনিবারের চিঠি লিখলেন ‘সিন্ধুপারের পাখি তো অখণ্ড’। অয়ন চ্যাটার্জির দেওয় pdf ফাইল দেখলাম বইএর শেষে সমাপ্ত লেখা আছে। শেষের দুই চ্যাপটার পড়লাম দেখলাম আমার আগের পড়া সেই উপন্যাসটাই, কিন্তু পড়ে কোন ভাবেই মনে হলো না যে এটার অন্য কোন খন্ড থাকতে পারে। কিন্তু আমার মনে পড়ছে আমার পড়া বইটার শেষে লেখা ছিল ‘প্রথম খন্ড সমাপ্ত’ যে কারনে বইটা এত দিন খুজে বেড়িয়েছি। উপন্যসটা অখন্ডই হোক বা দ্বিখন্ডিত হোক কিছু আসে যায় না, এত দিন পর বইটার খোজ পেয়েছি তাতেই আমি খুশী। ধন্যবাদ কম্পিউটার বিজ্ঞানকে, ধন্যবাদ ইন্টারনেটকে, ধন্যবাদ ব্লগিং কে এই সব প্রযুক্তির কারনে আমার এত দিনের একটা খোজ শেষ হলো। ধন্যবাদ সব ব্লগার ভাই বোনদের যারা আমার ব্লগ দেখেছেন মন্তব্য করেছেন আর বিশেষ ধন্যবাদ অয়ন চ্যাটার্জিকে বইটার pdf কপি দেবার জন্য।
এতদিন যে উপন্যাসটার নাম বা লেখকের নাম খুজছিলাম সেটা পেয়ে গেছি। সবাইকে অনেক ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

৯টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।