somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। মোদীর শপথ-গ্রহন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পাক-প্রধান শরীফ এবং লংকা-প্রধান রাজাপাকশে; নব-দিগন্তের সূচনা।।

২৬ শে মে, ২০১৪ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোয়াহাটী ২৫ মে (এম বি ফয়েজ): শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের হবু প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকশে। নরেন্দ্র মোদীর অভিষেক অনুষ্ঠানে সার্ক-দেশ ভুক্ত প্রতিবেশী ঐ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি সমুদ্রকে মন্থন করে পরশি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে নব-দিগন্তের সূচনা করবে বলে ১২৫ কোটি ভারতবাসী আশাবাদী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর শপথগ্রহণের আগে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ ভারতীয় জেলেদের মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আগামীকাল মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকশে। তার আগে আজ বন্দি ভারতীয় জেলেদের মুক্তি দেয়ার ঘোষণা দিল প্রতিবেশী দেশ দু'টি।

করাচির মালির জেল সুপার সৈয়দ নাজির হুসাইন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, পাকিস্তানের পানিসীমা লংঘনের দায়ে বন্দি ১৫১ জন ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে। করাচি থেকে তাদের ওয়াঘা সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত বছরের আগস্টেও ৩৩৭ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছিল পাকিস্তান।

এদিকে, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে টুইটারে জানিয়েছেন, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের আগে সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কায় বন্দি ভারতীয় সব জেলেকে মুক্তি দেয়া হচ্ছে।

দেশটির পানিসীমায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে লঙ্কান নৌবাহিনীর হাতে ভারতীয় জেলেরা গ্রেফতার হন। তবে কতজন ভারতীয় জেলে শ্রীলঙ্কার কারাগারে আটক আছেন- এ বিষয়ে দেশটির মৎস্য মন্ত্রণালয় কিছু জানায়নি।

আগামীকাল (সোমবাব) ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট ভবন 'রাইসিনা হিল'-এ আয়োজিত অনুষ্ঠানে লোকসভা ও রাজ্যসভার সদস্যসহ দুই হাজার পাঁচশ’ জন অতিথি উপস্থিত থাকবেন।

এম বি ফয়েজ
গোয়াহাটী, অসম, ভারত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×