somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিণাম

১১ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিকেলে আমি বসে আছি একটা ডোবার পাশে। তেমন বিশেষ কোন ঊদ্দেশ্য নাই বসে থাকার পেছনে। আসলে মনটা সেদিন খুব খারাপ। মনটা খারাপ থাকার কারণ বলতে হলে একটু আগের স্মৃতি থেকে শুরু করতে হবে।
অষ্টম শ্রেণীর অর্ধেক বছরের কথা। আমি স্কুল পরিবর্তন করি। আমার স্কুলের প্রিন্সিপাল আমার ক্লাসে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। প্রিন্সিপাল আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়ার পিছনে একটা কারণ আছে। আমি ছিলাম অত্যন্ত বোকা, এবং আমার ক্লাসের অন্যান্য ছেলেরা ছিল অত্যন্ত চালাক। এই স্কুলে ভর্তি হওয়ার পরে মনে হল এই হল আসল জীবন, এতদিন ছিল আমার মৃত জীবন। সবাই আমাকে নিয়ে মজা করা শুরু করল। যেন তারা চিড়িয়াখানায় নতুন কোন জন্তু দেখতে পেল। আসল ঘটনা তো বলাই হয়নি। প্রিন্সিপাল আমাকে যখন আমার ক্লাসে নিয়ে যায়, আমার চোখ পড়ে একটি রুপসী মেয়ের উপর। যেন এক পলকে সেই মেয়েটি আমার মনটি চিলের তীক্ষ্ম ঠোটে ছো মেরে নিয়ে গেল। আমি হারালাম আমার মন, রাতের ঘুম, আনন্দ, পুরানো সব স্মৃতি। শুধু তার কথা আমার মনে অবশিষ্ট রয়ে গেল।
কিন্তু আমাকে সবাই হাস্যকর বস্তু হিসেবে ব্যবহার করতে লাগল। একবার রাতে আমি সেই মেয়েটি আমার স্বপ্নে এল। আমাকে বলল আমার লাইফস্টাইল পরিবর্তন করতে।
যেই কথা সেই কাজ। পরদিন সকালে ঘুম থেকে উঠে গেলাম সেলুনে চুলটাকে সাইজ করতে। আমার বড় ফ্রেমের চশমা ফেলে এক জোড়া আইলেন্স নিয়ে নিলাম। সেদিন স্কুলে যাওয়ার পর সবাই আমাকে দেখে অবাক। আসলে হঠাৎ আমার এমন পরিবর্তন তাড়া কল্পনাও করেনি। সে যাই হোক আমার মনে মেয়েটির জন্য প্রেম ক্রমে বাড়তে লাগল। শেষ হল আমার এসএসসি পরীক্ষা।
কিন্তু মেয়েটিকে বলা হয়নি আমার মনের কথা। আস্তে আস্তে শুরু হল আমার কলেজের ফার্স্ট ইয়ারের ক্লাস। একদিন আমার বন্ধু জোড় করে আমার মনের কথা মেয়েটির সামনে প্রকাশ করিয়ে ছাড়ল। এরপর থেকে শুরু হল আমার সুখের দিনগুলো। মেয়েটিও আমাকে ভালবাসে।
শেষ হল কলেজ জীবন। শুরু করলাম ইউনিভার্সিটির ক্লাস। আস্তে আস্তে আমাদের প্রেমের ৮ বছর হল। একদিন মেয়েটি আমাকে বলল, আমাদের সম্পর্কটা সে আর চালিয়ে যেতে পারবে না। আমি ভাবলাম সে আমার সাথে মজা করছে। কিন্তু সে সত্যি সত্যি আমার থেকে দুরে সরতে লাগল। আমি যেন হারিয়ে ফেললাম আমার জীবন। সে খুব নির্মম ভাবে আমার মনটা। আমি আর তার সর্ম্পকে বেশি কিছু বলব না।
কারণ আমি আজও তাকে ভুলতে পারিনি। সে এখন অন্য একজনকে ভালবাসে। তবু আমার ভালবাসা তার জন্য একটুও কমেনি। আমি বলতে পরি আমার এ বুকে হাত দিয়ে তাকে আমি ভূলতে পারব না। তার চেয়ে রূপসী আর দ্বিতীয় মেয়ে নেই।
আজ আমি বসে আছি। মনের ব্যাথাটা হল আজকের এ দিনেই গত বছর আমার জীবন থেকে সেই মেয়েটি চলে গেছে। তার জন্য লেখা আমার কবিতা:
"অভিশাপ দেবনা তোমায়
বন্ধু থেক সুখে।
ভুলিনি আজও তোমায়
রাখবো চিরকাল যতনে এ বুকে।"
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×