somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ তোমায়

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধন্যবাদ তোমায়

যে দিন তোমার সামনে আমি ধ্বংস হয়েছিলাম
তুমি কিছু বলোনি ...দাড়িয়ে ছিলে নির্বাক ..
হয়তো আমার তিলে তিলে শেষ হয়ে যাওয়াটাই
তাচ্ছিল্যের হাসি দিয়ে উপভোগ করছিলে ৷

তুমি যদি একটা বার বলতে..."চলে যেও না"...
আমি সত্যিই বেঁচে থাকতাম ....
তোমার ওই কথা গুলোকে আঁকড়ে ধরে ৷

তুমি একটা শব্দও করো নি .....
নিঃশব্দে হত্যা করেছ আমাকে.....
আবেগহীন পাথর করে দিয়েছ আমায় ...

আজ আমার সামনে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়....
সে আর্তনাদ আমায় সামান্য হলেও ভাবায় না..
আমি থাকি নির্বাক ...ঠিক যেমনটা তুমি ছিলে..
দেখে যাই অনুভুতির মৃত্যু .....

ধন্যবাদ তোমায়....
আমায় নিঃসার পাথর করে দেওয়ার জন্য.....

তোমার চোখে চোখ রাখতে চেয়েছি একটা বার
বুঝতে চেয়েছিলাম ওগুলোর ভাষা...
একটা বার পড়তে চেয়েছিলাম তোমায় ...

আর তুমি???
আমার চোখের অঝোর শ্রাবণ ই শুধু দেখেছিলে
বলেছিলে..."ওটা তো শুধুই নোনা জল"..
একটা বার বোঝনি প্রতিটা অশ্রু বিন্দু কি বলতে চাইছে....
তোমার দিকে চেয়ে আমার প্রতিটা পলক যে শত শত মহাকাব্য গড়েছে....
একটা বার পড় নি তা....

ধন্যবাদ তোমায়...
চোখের সব টুকু জল শুষে নেওয়ার জন্য...

বসন্তের কোন বিকেলে প্রাণ খুলে কিছু কথা বলতে চেয়েছিলাম .....
তুমি বললে," ওসবের সময় নেই!"
বাস্তবতার শিকলে বেধে দিয়েছিলে আমার কন্ঠ

ধন্যবাদ তোমায়....
আমায় চিরতরে নির্বাক করে দেওয়ার জন্য.....

এত অবহেলা,এত তাচ্ছিল্যের কি কারণ??
তোমায় ভালোবাসি ........এই তো????

তোমার সংবিধানের নিয়মে বড্ড ভুল করে ফেলেছি আমি ....
তাইতো, আমায় জ্বালিয়েছ,পুড়িয়েছ....
করেছ অসার....
তোমার যন্ত্রণার দগদগে ঘা আজও রয়ে গেছে মনে.....

তোমার রাজ্যে নিতান্তই অসহায় আমি...
তাইতো তুমি দেখিয়েছে তোমার ক্ষমতার প্রাচুর্য
আমায় করেছ নির্জীব, নিষ্প্রাণ, জড় পদার্থ ..

তোমায় একটু ভালোবাসার বিনিময়....
তোমার প্রতিদান এত কিছু "!!

সত্যিই মহৎপ্রাণ তুমি......

ধন্যবাদ তোমায়...অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×