somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় হলো ক্রিকেট কূটনীতির

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ জয় 'ক্রিকেট কূটনীতির-কথাটা এখন বলাই যায়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। মোহালিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছেন তিনি।
এ শুক্রবারই ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণটা জানিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে। ভারত-পাকিস্তান বুধবারের ম্যাচটা মাঠে ছড়াবে উত্তেজনা। আর মাঠের বাইরে দুই দেশের উত্তেজনা প্রশমিত করতে রাখবে বড় ভূমিকা। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী বোমা হামলার পর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে শুরু যে উত্তেজনার। ক্রিকেটকে মাধ্যম করে মনমোহনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দুই দেশই। আর পাকিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র কাল একটি বিবৃতিতে জানিয়েছেন, 'ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সেমিফাইনাল ম্যাচ দেখতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ভারত সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বিশ্লেষকরা মনে করছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে চলা রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। আর বহুকাল ধরে স্থবির অবস্থায় থাকা সংলাপও নতুন দিগন্তের দেখা পাবে। ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহত হয়েছিল ১৬৬ জন। তার পর থেকে নিউক্লিয়ার অস্ত্রে সজ্জিত দুই দেশের মধ্যে আর কোনো শান্তি আলোচনা পথের দেখা পায়নি। 'এ ধরনের সফর তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করে দেবে না বটে তবে স্থবিরতা তো কাটবে এর ফলে। আর দুই দেশের মধ্যকার আবহ আরো সহজ করে দিতে সহায়তা করবে'_মত বিশ্লেষক হাসান আসকারির।
ভারতের বাণিজ্যিক রাজধানীতে হামলার অভিযোগে পাকিস্তান কর্তৃপক্ষের হাতে আটক হয়ে আছে সাতজন সন্দেহভাজন।
এর মধ্যে আছে ওই অপারেশনের মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত জাকিউর রহমান লাকভি ও অভিযুক্ত লস্কর-ই-তৈয়েবার (এলইটি) সদস্য জারাহ শাহ। মুম্বাই হামলার জন্য নিষিদ্ধ পাকিস্তানি জঙ্গি সংগঠন এলইটিকে দায়ী করেছে ভারত এবং যুক্তরাষ্ট্র।
উপমহাদেশের দুই পরাশক্তির মধ্যে সমস্যা দূর করতে অবশ্য উদ্যোগ নেওয়া হয়েছিল আগে থেকেই। সেই উদ্যোগের সূত্রেই আজ দিলি্লতে শান্তি বৈঠকে বসার কথা দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের। বিশ্লেষক আসকারি মনে করেন, ক্রিকেটকে উপলক্ষ করে দুই প্রধানমন্ত্রীও যখন মুখোমুখি বসতে যাচ্ছেন, তার আগে কর্মকর্তাদের বৈঠকটা হবে অপেক্ষাকৃত সহজ। তাঁর ভাষায়, 'তূটনীতিবিদরা এখন সংলাপে আরো স্বচ্ছন্দ থাকতে পারবেন। তবে ইস্যুটা যেহেতু জটিল তাই সমাধানে সময় লাগবে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×