বিদু্যুৎ ও গ্যাসের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে বিএনপি নেতারা দেশ পরিচালনায় ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগসহ আবারও মধ্যবর্তী নির্বাচন দাবি করেন। অন্যথায় কাঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। দেশের ১৬ কোটি মানুষের দাবি_ বিদ্যুৎ, পানি গ্যাস চাই। এর অভাবে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। কয়েকটি মৌলিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা জঘন্য মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। সরকারের উদ্দেশে তারা বলেন, 'গ্যাস, বিদ্যুৎ, পানি দেন নইলে গদি ছেড়ে দেন'।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ভাইস চেয়ারম্যান রাজিয়া ফয়েজ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
মির্জা আলমগীর বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল বিদ্যুৎ সমস্যার সমাধান করার। কিন্তু সরকার তা না করে বিদ্যুৎকে ভাঙিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তুলছে। কোনো প্রকার দরপত্র ছাড়াই নিজেদের লোকদের কুইক রেন্টাল বিদ্যুৎ তৈরির অনুমোদন দিচ্ছে।
মওদুদ আহমদ বলেন, সরকার পুরোপুরি ব্যর্থ। জনগণের দাবি নিয়ে আমরা জেলায় জেলায় সফর করে আন্দোলন আরও বেগবান করে সরকারের পতন ঘটাব। গ্যাস, বিদ্যুৎ, পানির দাবি বাংলাদেশের ১৬ কোটি মানুষের। এ দাবি পূরণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন।
এখন প্রশ্ন হলো-বিনপি কি ক্ষমতায় থাক্লে সব ঠিক করে দিতে পারবে, জযদি পারেই তবে কেন আগের বার করল না? কেনো তারেক চুরি করল?
এটা কি বাংলাদেশের ১৬ কোটি মানুষের দাবি নাকি বিনপির ক্ষমতার আসার জন্য দাবি?????
এটা কি বাংলাদেশের ১৬ কোটি মানুষের দাবি নাকি বিনপির দাবি?????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন
"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব... ...বাকিটুকু পড়ুন
ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন
রক্ষকই যখন ভক্ষক: মাদকের নীল থাবা থেকে আমাদের ভবিষ্যৎ বাঁচানোর দায় কার?
যাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।
সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।