শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য সারাহ বেগম কবরী ও পৌর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। ঘটনাটি ঘটেছে গতকাল জেলা আইনশৃক্সখলা কমিটির সভায়। সভার একপর্যায়ে আইনশৃক্সখলা কমিটির সভাটি সভা নয়, যেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সমালোচনা ও অভিযোগ উত্থাপনের নালিশ কমিটির সভায় পরিণত হয়। সভায় হাসিনা সরকারের '৯৬ শাসনামলকে সমালোচনা করে উদাহরণ দেওয়ার মতো নজির সৃষ্টি করেছেন খোদ সরকার দলীয় এমপি কবরী ও পৌর মেয়র আইভী। তারা '৯৬ থেকে ২০০১ সালের আওয়ামী লীগ শাসনামলকে হত্যা, খুন, রাহাজানি, চাঁদাবাজির আমল বলে আখ্যায়িত করে বর্তমান সময়ে সে আমলের উত্থান হতে যাচ্ছে বলে মন্তব্য করেন। এ সময় দুই নেত্রী হয়তো ভুলেই গিয়েছিলেন তারা খোদ হাসিনা সরকারের সামলোচনা করছেন। সভায় বিএনপি সমর্থিত থানা ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা হতবাক হয়ে পড়েন। এ সময় এক বিএনপি নেতা বলেন, সরকারের সমালোচনা করতে আর আমাদের দরকার নেই। ওদের দলের এমপি মেয়ররাই যথেষ্ট সার্ভিস দিচ্ছে। নিজের দলের সামালোচনা করায় উপস্থিত সবাই হতভম্ভ হয়ে পড়েন। সংসদ সদস্য আলহাজ নাসিম ওসমান বিস্ময় প্রকাশ করে কৌশলে প্রশ্নবিদ্ধ করে বলেন, কেউ কি বলতে চাচ্ছেন বিএনপির দুই আমলে সন্ত্রাস হয়নি। চাঁদাবজি, হত্যা, সন্ত্রাস, জঙ্গি উত্থান তাহলে কার আমলে হয়েছিল।
সভায় সরকার দলের পৌর মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জে সব শ্রেণীর মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে। যেমনটি '৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত হয়েছিল। এ অবস্থার পরিবর্তন না হলে '৯৬ কালো আমলের আবার উত্থান ঘটতে পারে। তিনি বক্তব্যে '৯৬ আমলকে অনেকটা কালো অধ্যায় বলে মন্তব্য করেন। যেটা নারায়ণগঞ্জ বিএনপির নেতারা বিভিন্ন সভায় বলে থাকেন। তিনি বলেন, এখনো আমি মেয়রের চেয়ারেই আছি। সিটি করপোরেশনের ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি বলে প্রশাসনকে দায়ী করেন। আইনশৃক্সখলা রক্ষায় জেলা প্রশাসনের থেকে সরকার দলীয় অন্য মহলের ক্ষমতা বেশি কিনা জেলা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন।
সংসদ সদস্য কবরী তার বক্তব্যের শুরুতেই '৯৬-এর আওয়ামী লীগ সরকারের আমলের যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন। সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা ও সাধারণ মানুষ জিম্মি বলে উল্লেখ করে তিনি বলেন, এ সরকারের আমলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ শান্তিতে নেই।
আলোচিত ব্লগ
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।