এখন রাত ১২ঃ১০ টা। আজ ২১ ডিসেম্বর, ২০১২। মায়ান ক্যালেন্ডারের শেষ দিন গত হয়েছে। মায়ান জোতির্বিদগণ ৫১২৫ (পাঁচ হাজার একশত পঁচিশ) বৎসর কাল অগ্রিম গণনা করতে সক্ষম হয়েছিলেন। গণনার অন্তিম দিন গতকাল শেষ। আজ মহাবিশ্বের মহপ্রয়াণ? প্রাচীন মায়া সভ্যতা অজকের বিজ্ঞানের উৎকর্ষতাকেও নাড়া দিচ্ছে! পেরুর মাৎসুপিচু এখন সপ্তাশ্চার্য’; যা’ মায়ানদের শ্রেষ্ঠত্বের পরিচায়ক। তারা হয়তো বিগ ব্যাং বা বিগ ক্রাঞ্চ তত্ত্ব জানতো না। কিন্তু অনিত্য জগৎ যে অনিবার্যভাবে ধ্বংসশীল তা’ তাদের ক্যালেন্ডারে প্রতিভাত হয়েছিল। আজ গুয়াতেমালা, মেক্সিকো এবং পেরুসহ ল্যাটিনের সবত্রই মায়ানগণ নিগ্রহ ও নির্যাতনের শিকার। তাদের ধ্বংসের হাত হতে কে বাঁচাবে? হ্যাঁ পৃথিবী একদিন ধ্বংস হবেই। শুধ পৃথিবী নয়,সমগ্র ব্রহ্মান্ডই একদিন ধ্বংস হবে। বিগ ব্যাং এর পর হতেই একটি রিপালসিব ফোর্সের কারনে ইউনিভার্স সম্প্রারিত হচ্ছে আলোর গতির চেয়েও অধিক গতিতে। জাস্ট লাইক এ বেলুন। রিপালসিব ফোর্সের চেয়ে ইমপালসিব ফোর্স যখন বেশী হবে, তখন একটি বেলুনের ন্যায় সমগ্র ব্রহ্মান্ড বিস্ফোরিত হয়ে পুনরায় একটি বিন্দুতে পরিণত হবে। একটি লেখা বাতিল কাগজের ন্যায় ব্রহ্মান্ড গুটিয়ে একটি ছোট পুটলিতে পরিণত হবে। এটাই বিগ ক্রাঞ্চ তত্ত্ব নামে খ্যাত (আল কোরানঃ সুরা আম্বিয়া-আয়াতঃ ১০৪, স্টিফেন হকিংঃ এ ব্রিফ হিস্টরি অব টাইম)। তারপর কী হবে? আবার নতুন করে সৃষ্টি করা হবে, যদ্রুপ প্রথম বার করা হয়েছিল। কে করবে? যিনি প্রথম করেছিলেন। কেন করবে? তার ইচ্ছা, তিনি ভাঙ্গা গড়ার খেয়ালী খেলায় নিমগ্ন (আল কোরানঃ সুরা আম্বিয়াঃ১০৪, সুরা আনআমঃ ১২, সুরা সজদাঃ ০৫, সুরা হজ্জঃ ০৭,০৮,০৯ ও ৪৭, সুরা মোমিনঃ ১৬, সুরা মা’আরিজঃ ০৪ ইত্যাদি)।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



