মায়ান ক্যালেন্ডারে যাই উল্লেখ থাকুক না কেন, কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই ভবিষ্যতবাণী করতে পারবে না। পৃথিবী সৃষ্টি এবং ধ্বংস করার ক্ষমতা আল্লাহই রাখেন। তিনি তার প্রযুক্তিতে প্রত্যেকটি সৃষ্টিকেই ধ্বংস করার বীজ নিহিত রেখেছেন। যেখানে সৃস্টি সেখানেই ধ্বংসের বীজ রোপিত। হয়তো মহাজাগতিক কারনেই একদিন এ’ নশ্বর ব্রহ্মান্ড ধ্বংস হবে অনিবার্যভাবে। কিন্তু কীভাবে? কয়েকটি প্রক্রিয়ায় হতে পাবে; ১. যদি সূর্য তার জ্বালানী নিঃশেষ করে ভর কমিয়ে ফেলে তা’হলে তার অভিকর্ষও কমে যাবে এবং অরবিটাল স্পেস হতে পৃথিবী এবং অন্যান্য গ্রহ বিব্যূত হয়ে বিধ্বংস হবে। ২. বিশাল ভরের কোন এস্টারয়েড বা গ্রহানু যদি পৃথিবীকে আঘাত করে কক্ষচ্যূত করে ফেলে তা’ এই পৃথিবী মহাকাশে হারিয়ে যাবে এবং অন্য কোন নক্ষত্রের অভিকর্ষের কারনে বা কোন ব্ল্যাক হোলের আকর্ষনে ধ্বংস প্রাপ্ত হবে। ৩. সূর্য়ের ভরের দেড়গুণ (চন্দ্র শেখর লিমিট) ভরসম্পন্ন কোন নক্ষত্র যদি সৌর জগতে ঢুকে পড়ে তা’হলে সৌরজগতের ভারসাম্য নষ্ট হয়ে গ্রহসমূহ অরবিটাল স্পেস হতে বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে। ৪. যদি কোন ব্ল্যাক হোল কখনো সৌরজগতের সন্নিকটে এসে পড়ে তা’হলে পুরো সৌরজগতকেই গ্রাস করে ফেলবে এবং পৃথিবীসহ অন্যান্য গ্রহ ধ্বংস প্রাপ্ত হবে। ৫. যখন সম্প্রসারণশীল ব্রহ্মান্ডের রিপালসিব ফোর্স নিঃশেষ হবে, তখন প্রচন্ড বিস্ফোরণ ঘটবে এবং মহাবিশ্বের মহাসংকোচন ঘটে একটি বিন্দুতে পরিণত হবে। সর্বশেষ ৭. মহান সৃষ্টিকর্তা আল্লাহ সোবহানা তা’লা তার ইচ্ছে মাফিক যে কোন সময় কোন কারন ছাড়াই ব্রহ্মান্ডের বিলুপ্তি ঘটানোর ক্ষমতা সংরক্ষণ করেন। ব্রহ্মান্ডের সৃষ্টি এবং ধ্বংসের রহস্য বিজ্ঞান এখনো কিনারা করতে পারে নাই। আল কোরানে উল্লেখ রয়েছে যে, পৃথিবী ছাড়া আরও ০৬ (ছয়) টি জগতে আল্লাহ তা’লা নির্দেশ প্রেরণ করে থাকেন (সুরা তালাকঃ ১২)। অর্থাৎ পৃথিবীর বাইরে আরও ছয়টি জায়গায় প্রাণীর অস্তিত্ব বিদ্যমান রয়েছে। সোবহানাল্লাহ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



