somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার মানসিক বয়স কত? একটি মজাদার পরীক্ষার মাধ্যমে বের করুন

০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা,আপনার বয়স কত? ২০,৩০,৪০... নাকি ৫০ কিংবা তারও বেশি? শরীরের বয়স যাই হোক না কেন,প্রত্যেকটা মানুষের একেবারে নিজস্ব একটা মানসিক বয়স থাকে। আর এই জন্যই কিছু মানুষ চিরকাল তরুণ, আবার কোনো শিশু শৈশবেই গম্ভীর। আপনি কি জানেন আপনার মনের বয়স কত? কিংবা আপনি কেমন বয়সী মানুষের মত আচরণ করে থাকেন? ...দেয়া হলো একটি মজার কুইজ! এবার জেনে নিন নিজের সত্যিকারের বয়সটি!
=============================================
১. ছুটির দিনে আপনি সাধারনত কি করে থাকেন?

ক) ঘুম। ছুটি তো ঘুমানোর জন্যই
খ) পুরো সপ্তাহের অনেক কাজ জমে থাকে। সেগুলোই করা হয়
গ) বন্ধুদের আড্ডা, ঘুরাঘুরি, পার্টি !!!
ঘ) পরিবারকে সময় দিই
=============================================
২. আপনার জন্মদিন কিভাবে পালন করে থাকেন?

ক) কলিগ/বন্ধুরা কেক কাটাকাটি করে
খ) অনেক বড় পার্টি দিয়ে করি।
গ) এখন কি আর জন্মদিন পালন করার বয়স আছে?
ঘ) ঘরে কিছু বন্ধু বান্ধব কে দাওয়াত দিয়ে
=============================================
৩. রবীন্দ্রনাথের লেখা কেমন লাগে?

ক) অসাধারণ, রোমান্টিক উপন্যাস ভালোই লাগে।
খ) বেশ ভালো, সামাজিক সমস্যা তুলে ধরেছেন তিনি।
গ) কে? পড়ি নি তার কোনো বই
ঘ) মোটামুটি, অনেক কিছুই বোঝা কঠিন।
=============================================
৪. আপনি ড্রাগসের বিরুদ্ধে, কিন্তু আপনার অনেক আপন কেউ আপনাকে ড্রাগস নিতে বললে কি করবেন?

ক) যত আপনই হোক না কেন নেব না
খ) একটু নিয়ে দেখলে তো দোষের কিছুই নেই
গ) কখনোই নেব না, তাকে বোঝাবো যাতে সেও ছেড়ে দেন
ঘ) পুলিশকে জানিয়ে দেব
=============================================
৫. ধরুন কোন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে কিংবা কোন হ্যালোউইন পার্টিতে আপনাকে ডাকা হল, আপনি কি করবেন?

ক) সাধারণ পোশাকে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকব
খ) ধুর... কিসের অনুষ্ঠান। এর থেকে বাসায় থাকা ভালো
গ) অবশ্যই যাব। পার্টি অনুযায়ী পোশাক তো অবশ্যই পরবো।
ঘ) বন্ধুরা গেলে যেতে পারি।
=============================================
৬. আপনার প্রেমিক/প্রেমিকা হঠাৎ আপনাকে ডেটে আসতে বললেন। একসাথে কোনো সিনেমা দেখবেন। আপনার হাতে মাত্র ৩০ মিনিট সময় আছে। আপনি কি করবেন?

ক) যত তাড়াতাড়ি সম্ভব যাবো।
খ) ৩০ মিনিটে তৈরি হওয়া যায়। বাদ দেয়া যায় না?
গ) আর একটু আগে বললে ভালো মত তৈরি হতে পারতাম
ঘ) ১৫ মিনিটের মধ্যে হাজির থাকবো।
=============================================
ফলাফলঃ

১ এর ক-১৫, খ-২০, গ-৫, ঘ-১০
২ এর ক-১৫, খ-৫, গ-২০, ঘ-১০
৩ এর ক-১৫, খ-২০, গ-৫, ঘ-১০
৪ এর ক-১০, খ-৫, গ-২০, ঘ-১৫
৫ এর ক-১৫, খ-২০, গ-৫, ঘ-১০
৬ এর ক-১০, খ-২০, গ-১৫, ঘ-৫
=============================================
৩০ থেকে ৫০ এর জন্যঃ

আপনার মানসিক বয়স ১৩ থেকে ১৮ বছরের কিশোরকিশোরীর মত। আপনি আপনার সকল চিন্তা দূরে রেখে কিশোর বয়সের মতো জীবনে যা আছে তা নিয়ে সুখী থাকেন। নিজের মত করে সুখী থাকা অনেক মানুষই পারে না। কিন্তু কিছু কিছু ব্যাপারে আপনি অনেক বেশী ছেলেমানুষি করে থাকেন। এইসব প্রভাব ফেলে আপনার কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের উপরেও। তাই একটু সামলে!
=============================================
৫১ থেকে ৭০ এর জন্যঃ

আপনার মানসিক বয়স ১৯ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মতো। আপনি অনেক কিছু চিন্তা করে পা ফেলার চেষ্টা করেন। কিন্তু তারপরও নিজেকে এখনো কিশোর মনোভাব থেকে বিরত রাখতে পারেন নি। বিরত রাখতে হবে না। কিছুটা ছেলেমানুষি মজা জীবনে দরকার আছে।তবে খেয়াল রাখবেন, এসবে যেন আর্থিক ক্ষতি না হয়ে যায়।
=============================================
৭১ থেকে ১০০ এর জন্যঃ

আপনার মানসিক বয়স ২৫ থেকে ৩৫ বছর বয়সী পূর্ণ বয়স্ক মানুষের মত। জীবনে সব কিছু বুঝে শুনে কাজ করার ক্ষমতা রাখেন আপনি। যখন যেখানে যেভাবে থাকতে হবে সেভাবেই নিজেকে মানিয়ে নেয়ার অপূর্ব ক্ষমতা রয়েছে আপনার।
=============================================
১০১ থেকে ১২০ এর জন্যঃ

আপনার মানসিক বয়স ৩৫ থেকে এর উপরে। আপনি অনেক বেশী গাম্ভীর্য নিয়ে চলা ফেরা করেন। জীবনের ব্যস্ততা ও বাস্তবতা আপনাকে কোন আনন্দময় কাজের অবসর দেয় না। এর অর্থ আপনি নিজেই আনন্দময় কোন কাজে নিজেকে সামিল করেন না। এতোটা গাম্ভীর্য ঠিক নয়। জীবনকে আনন্দময় করার চেষ্টা করুন।

(একটি কপি-পেষ্ট প্রকাশনা)
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×