somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প(১৮+): অ-মহামানব

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-চমক কে?
আমি স্পষ্ট বুঝতে পারলাম, চমকের নাম শুনে মোবাইলের অপরপ্রান্তে তিন্নি চমকে উঠেছে
- চমকের কথা কে বলেছে তোমাকে, বিপ্লব?
আজ তিন্নি আমার সাথে বিপ্লবকে দেখেছিল, তাই ওর বুঝতে একটুও কষ্ট হয়নি যে চমকের কথা কে আমাকে বলেছে
- জবাব দেও
- চমক ছিল আমার অল্প বয়সের আবেগ,আর তুমি এখন আমার ভালবাসা
- তোমাকে আমি কতবার বলেছি তোমার কোন পুরানো ইতিহাস থাকলে আমার সাথে শেয়ার কর, আমি সব মেনে নিব
- তোমাকে হারানোর ভয়ে সত্য বলিনি,তোমারও অনেক অতীত আছে
- আছে কিন্তু আমি সব তোমাকে বলেছি, তাছাড়া আমি কোন মেয়ের সাথে বিছানায় যাইনি, আর তুমি এত কিছু করেও আমার কাছে লুকালে, ধোকা দিতে চাইলে আমাকে!!!
অপরপ্রান্তে তিন্নির কান্না স্পষ্ট শুনতে পাচ্ছি
- প্লিস যা হবার হয়ে গেছে,আমি তোমাকে হারাতে পারবনা
- শুভ আমাকে প্রথম প্রথম মানা করেছিল, আমি তোমার কাছে ওইগুলো জানতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি নির্দ্বিধায় অস্বীকার করেছিলে, আর আমি শুভকে ভুল বুঝে বন্ধুত্ত ছিন্ন করেছিলাম। কি বোকা আমি!!!
- দেখো ওইগুলা অনেক পুরনো ঘটনা,আমার কলেজ লাইফের, অনেকেই ওই সময় আবেগের বসে ভুল করে, আমিও করেছিলাম
এখনও তিন্নি অবিরত কান্না করে চলছে
- বুঝলাম চমকের সাথে সম্পর্ক তোমার আবেগ ছিল, কিন্তু তারপরও তুমি অনেক ছেলের সাথে রিলেশন করে স্বেচ্ছায় তাদের সাথে বিছানায় গেছ, এইগুলাও কি আবেগ ছিল? মানুষ একবার ভুল করে, বারবার না
- আমি চমককে জেলাস ফিল করানোর জন্য এগুলা করেছিলাম, আমি জানি এই পদক্ষেপগুলা ছিল আমার জীবনে মস্ত ভুল
- প্লীস ডোন্ট ট্রাই টু কন্টাক্ট উইথ মি, ওকে?
- আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমার পৃথিবী কল্পনা করতে পারি না, তোমার জন্য আমি পুরা চেঞ্জ হয়েছি, যেই আমি শাড়ি পরা পছন্দ করতাম না,সেই আমি তোমার কথা মত শাড়ি পরে তোমার সাথে দেখা করেছি, আমার মা আমাকে কখনও রান্না ঘরে যেতে দেন নি, সেই আমি আমার আঙুল কেটে তরকারি কেটেছি তোমাকে খাওয়াবো বলে, আমার ঠাণ্ডাতে এলার্জি থাকার পরও ঘণ্টার পর ঘণ্টা তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজেছি,যেই আমি ১১ টা ১২ টার আগে ঘুম থেকে উঠতাম না সেই আমি শুধু তুমি বলাতে রোজ ফজরের সময় উঠি।এত কিছু করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য।মানুষ তো ভুল করেই থাকে,সেই ভুলের জন্য তারা প্রাসচিত্ত করলে ক্ষমাও পায়, প্লিস তুমি আমাকে ক্ষমা করে দেও।তুমি যেভাবে চাইবে আমি ঠিক সেই ভাবেই চলব, তবুও আমাকে ছেড়ে যেওনা প্লিস......
অপরপ্রান্তে তিন্নির হু হু করে কান্নাটা আমার হৃদয়ে আঘাত করছে।
আমি মোবাইলের লাইনটা কেটে মোবাইল অফ করে দিলাম।প্রায় এক সপ্তাহ আমার মোবাইলটা অফ রেখেছিলাম। ও অনেক ভাবে আমার সাথে যোগাযোগ করার চেস্টা করেছিল, কিন্তু আমি আর সাড়া দেইনি,কিছুদিন পর বন্ধুদের কাছে শুনেছিলাম ও নাকি দেশ ত্যাগ করে চলে গেছে। অবশ্য যাওয়ার আগে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, আমাকে নাকি স্বাধীন করে দিয়ে ও চলে যাচ্ছে। তারপরও আমি কোন রেসপন্স করিনি।
আমাদের প্রায় ৮ মাসের সম্পর্ক ছিল, এই ৮ মাসে ও ধীরে ধীরে নিজেকে আমার জন্য অনেকখানি তৈরি করেছি, সত্যি ও অনেক সেক্রিফাইস করেছিল আমার জন্য। কিন্তু আমি পারিনি ওর ওই ভুলগুলো ক্ষমা করে ওকে কাছে টেনে নিয়ে নতুন করে বাঁচার একটা সুযোগ দিতে। কারণ ওই দিনের পর যখনি ওর কথা চিন্তা করেছি তখনি আমার চোখের সামনে ভেসে এসেছে অনেক পুরুষ ওর সারা শরীরে হাত বুলাচ্ছে, ওকে উপভোগ করছে।এগুলো আমার দ্বারা কখনো মেনে নেয়া সম্ভব না।
আমি পারতাম ওকে ক্ষমা করে দিয়ে নিজের করে নিতে,এর জন্য আমাকে সামান্য মানসিক পথ অতিক্রম করে মহামানব হতে হত।কিন্তু আমি পারিনি সেই অল্প মানসিক পথ অতিক্রম করে মহামানব হতে। শুধু অল্প কিছু মানসিক পথ আমার মহামানব হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়ে থাকল আজীবন.........
(সমাপ্ত)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ রাত ৮:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×