somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির পাতায় খুঁজে পাওয়াঃ হারিয়ে যাওয়া শৈশবের খেলাগুলো

১৪ ই জুন, ২০১৬ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদের শৈশব কলোনি বা গ্রামে কেটেছে তারাই মূলত এই খেলাগুলোর সাথে পরিচিত। আমার শৈশব পুরোটাই কেটেছে চট্টগ্রামে এক রেলওয়ে কলোনিতে। হাজার চেষ্টা করলেও সেই শৈশবের স্মৃতি ভুলার নয়।




ডাংগুলীঃ প্রথমেই এই খেলাটার কথা উল্লেখ করলাম কারণ হল এটাকে বলা হত বদমাইশ পোলাপাইনের খেলা। এই খেলা খেলতে যেয়ে অনেকে আহত হইত, এমন কি পথচারীটাও আহত হত। আমি যদিও পিচ্চি কালে অনেক ভদ্র ছিলাম, মাগার এই খেলার লোভ সামলাইতে পারতাম না। আম্মুর হাতে এই জন্য কত মাইর খাইছি, এখনও ওই মাইরের কথা মনে পরলে চোখের জলে মুখ ভিজ্জা যায়।



মার্বেলঃ আমগো পিচ্চিকালে এই খেলা খেলতো না এমন কুনু পুলাপাইন নাই। মাম্মি ডেডিগো পোলাপাইন বাদ, ওরা কোন পাড়ার খেলাই খেলে না। মাঝে মাঝে বড় ভাইরাও খেলত আমগো লগে। এই খেলার জন্য কোন সিজন ছিল না। যখন ইচ্ছা তখন খেল। এখনও কোথাও এই মার্বেল দেখলে দাঁড়াইয়া পরি আর চিন্তা করি "আগে কি সুন্দর দিন কাটাইটাম"।



লাটিমঃ সম্ভবত মার্বেলের পর লাটিম ছিল অন্যতম জনপ্রিয় খেলা।লাটিমের দাম ছিল অতি সস্তা ২,৩,৫ টাকা।তবে গাব গাছের লাটিম ছিল সবথেকে ভাল, বলতে গেলে লোহার মত শক্ত।



ঘুড়িঃ ঘুড়ি বলেন আর ঘুড্ডি বলেন, জিনিস একই। নিজে না হয় আকাশে নাই উড়তে পারলাম কিন্তু ঘুড়ি তো উড়াইতে পারছি, তাই অনেক মজা। তবে ঘুড়ি উড়ানো সব সিজনে সম্ভব না। কর্দমাক্ত আকাশ এবং মেঘযুক্ত মাঠ, এই ঘুড্ডি উড়ানোর জন্য ছিল চরম সর্বনাশ।



সাতচাড়াঃ ওমাগো গেছিরে........সাতচাড়া খেলেছেন অথচ টেনিস বলের আঘাত পান নাই এমন ব্যাক্তি খুব কমই আছে। এই খেলার জন্য সাতটি চাড়া একটার উপর একটা বসিয়ে স্তম্ভের মত বানানো হত। একদল টেনিস বল দিয়ে এই স্তম্ভ ভাঙত আরেক দল অপর পক্ষকে টেনিস বল দিয়ে আঘাত করত বা ফাটিয়ে দিত।



বেয়ারিং গাড়িঃ রিক্সার তিনটি বেয়ারিং আর কিছু কাঠের তক্তা দিয়ে ত্রিভুজাকৃতির এই গাড়িটি বানানো হত।ছোট বেলায় একজন এটাতে বসত আরেকজন পিছন থেকে ঠেলা দিত। অবশ্য আমার বাসা চট্টগ্রামে পাহাড়ের সাথে হওয়াতে আমি এবং আমার বন্ধুরা পাহাড়ের ঢালেই এটা চালাতাম। ফুল ইস্প্রিডে পাহাড় থেকে নিচে নামার মজাই আলাদা।



পটাশঃ পটাশ নামের এক গাছের ফল এটাতে ব্যবহার হত বলে এই অস্ত্রের নাম পটাশ। ছোট বাঁশ দিয়ে বানাতাম পিস্তলের মত অস্ত্র আর পটাশ গাছের ফল ছিল তার বুলেট। পটাশ মারার সাথে সাথে বাঁশের নল দিয়ে ধোঁয়া বের হত, আর গায়ে লাগলে কি যে ব্যাথা।

আরও অনেক খেলা খেলেছি সেই দুরন্ত শৈশবে- কানামাছি, গোল্লাছুট, দারিয়াবান্ধা,বোউচি ইত্যাদি। আরেকদিন না হয় সেইসব বর্ণনা দিব। সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ রাত ১:০৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×