প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কোটা বাতিলের যুগান্তকারী ঘোষণা দিলেন পর পর দুই বার । দুই মাসের উপরে সময় চলে গেছে কিন্তু এখনো প্রজ্ঞাপন জারির খবর নেই । এমন অনেক সংবাদ মিডিয়াতে দেখলাম প্রজ্ঞাপন নাকি প্রস্তুত কেবল সিগনেচার আর প্রকাশের অপেক্ষা !!! ওসবও এক মাস আগের কথা ! আর কতো সময়ের দরকার।
আজকে ৩৭ তম বিসিএস এর চূড়ান্ত ফল বের হয়েছে । মোট ১৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ। বিদ্যমান কোটা ব্যবস্থা অনুযায়ী ৫৫% ই কোটায়(প্রতিবন্ধী কোটা মূল কোটার ভিতরেই কাজেই মোট কোটা ৫৫% , ৫৬% না) নিয়োগ পাওয়ার কথা এবং মেধায় ৪৫% নিয়োগ । সে হিসেবে ৭২৩ জন বিভিন্ন ধরণের কোটায় আর ৫৯১ জন মেধায় নিয়োগ পেলো !!! এটা হলো সহজ সমীকরণ ।
যারা মেধায় নিয়োগ পেয়েছেন তাদের অভিনন্দন একই সাথে যারা কোটায় নিয়োগ পেয়েছেন কিন্তু সেটা প্রকাশ করতে পেরেছেন তাদেরও অভিনন্দন ।
কোন ব্লগার নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলে পোস্ট দিন বা কমেন্টে জানান , সর্বোপরি মিষ্টি নিয়ে রেডি থাকেন । এইখানে কোটা আছে বা নাই ওটা বিচার্য না ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




