somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদরোগ ও রক্তচাপ জটিলতা ও খাদ্যের ভূমিকা | বিজ্ঞানপোস্ট সিরিয়াল ১১

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকানরা সবচেয়ে বেশি মাংস খায় পৃথিবীতে । একেকজন গড়ে বছরে প্রায় ১২৪ কিলোগ্রাম । আর গরুর মাংস খায় প্রায় ৪৪ কিলোগ্রাম ।

অন্যদিকে পৃথিবীর সবচেয়ে কম মাংস খাওয়া মানুষের দেশ হলো বাংলাদেশ । গড়ে বছরে মাত্র ৪.৪ কিলোগ্রাম মাংস খায়(সব মিলিয়ে) একজন বাংলাদেশি । আর গরুর মাংস হিসেব করলে এটা ১ কেজিও হবে না ।

কিন্তু এসত্বেও হৃদরোগ ও হৃদরোগে মারা যাওয়ার হার আমাদের অনেক বেশি ।

কারণ কি ?
কারণ হলো, রান্নার স্টাইল ।

চর্বি জাতীয় খাবার অতিরিক্ত খেলে সেটা দেহে যেয়ে জমা হয় একইসাথে রক্তনালীতেও জমা হয় । ধীরে ধীরে রক্তনালী সংকুচিত হয়ে রক্তের প্রেসার বেড়ে গেলে ধমনী ফেটে যায় যেটাকে হেমোরেজ বলে । এভাবেই মানুষ স্ট্রোক করে আর চিকিৎসা না হলে পঙ্গুত্ব বা মৃত্যু হয় ।

মাংস বিশেষত রেডমিট যেমন গরুর মাংস এমনিতেই চর্বিযুক্ত খাবার । আমাদের দেশের রান্নার স্টাইলে আমরা মাংস রান্নার সময়ে চর্বি বাদ দিই না বরং সাথে আরো চর্বি সাথে এড করে নিই ঝোল করার জন্য । এছাড়া চর্বির উপরে পারলে আমরা ঘি দিয়ে রান্না করি মাংস । এসব স্যাচুরেটেড ফ্যাট দেহের জন্য ভয়াবহ ক্ষতিকর । পাতিলে রান্নার কারণে চর্বি সব রান্নায়ই থেকেই যায় এছাড়া মাংসের মধ্যকার চর্বি ছাড়াও আলাদাভাবে দেয়া চর্বির অংশ ও ঘি এগুলো খাবারকে আরো ক্ষতিকর করে ফেলে ।

যার কারণে এভারেজে মাত্র ৪.৪ কেজি মাংস খেয়েও বাংলাদেশের মানুষের হৃদরোগ বা এসব জটিলতা দেখা যায় ।

অন্যদিকে পৃথিবীর সবচেয়ে মাংস খাওয়া দেশ হয়েও আমেরিকার এইসব রোগব্যাধি কম ।

এই ব্যাপারটাও রান্নার ফর্মুলায় নিহিত ।

তারা কাবাব স্টাইলে বা মাংস পুড়িয়ে খায় যেমন বারবিকিউ, স্টেক, ডিপ ফ্রাই । এরফলে সব চর্বি বা অধিকাংশ চর্বিই ঝরে পরে । ফলে পৃথিবীর সবচেয়ে বেশি মাংস খেয়েও তাদের আমাদের মতো প্রবলেম হয় না ।


তাই বাঁচতে চাইলে মাংস পুড়িয়ে, কাবাব করে, বারবিকিউ বা স্টেক করে খেতে হবে এছাড়া রান্নার সময়ে যতোটা পারা যায় চর্বি বাদ দিয়ে রান্না করতে হবে । পায়ের হাড়ে সবচেয়ে বেশি আর ক্ষতিকর চর্বি থাকে তাই এসব "পায়া" , "নেহারি" খাওয়া বাদ দিতে হবে নয়তো কমাতে হবে ।

এছাড়া হৃদরোগের আরো একটি বড় ফ্যাক্টর খাবারের সাথে অতিরিক্ত লবণ খাওয়া । অতিরিক্ত
লবণ খেলে দেহের লবণের ঘনত্ব বেড়ে যায় । তখন কিডনী দেহ থেকে স্বভাবিক রেটে পানি নিষ্কাশন করতে পারে না । কারণ পানি বেরিয়ে গেলে লবণের ঘনত্ব আরো বেড়ে যাবে ।
এসব কারণে দেহে ফ্লুইড প্রেসার এবং ব্লাড প্রেসার বেড়ে যায়, তৈরি হয় উচ্চ রক্তচাপের । আর কোন ব্যক্তির যদি আগে থেকেই চর্বি বা ধূমপানের কারণে রক্তনালী ব্লক বা সরু হয়ে থাকে তাহলে এই অতিরিক্ত চাপের কারণে ধমনী ফেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ (স্ট্রোক) হতে পারে যেটার ফলাফল প্যারালাইসিস বা মৃত্যু ।

এছাড়া জাঙ্ক ফুড , ধূমপান, এলকোহল এসবও দেহের জন্য ক্ষতিকর । তাই বেঁচে থাকতে ও সুস্থ থাকতে অবশ্যই নিজের জিহ্বার উপরে ১০০% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে ।

আপনি জানেন কি ?

২০১৭ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা WHO এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হলো বিশ্বের দ্বিতীয় সবচেয়ে কম মোটা লোকের হারের দেশ । ১৯৩ টি দেশের মধ্যে মোটা সূচকে বাংলাদেশ ১৯২ তম । আমাদের পরে আছে শুধুমাত্র ইথিওপিয়া ।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×