somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম কি বলে আর আমরা করি কি ! ইসলাম সিরিজ । পোস্ট ১

২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত। [ সুরা লুকমান ৩১:৮ ]

জান্নাতে যেতে হলে সৎকর্ম করতে হবে। সৎকর্মের লিস্ট কুরআনে দেয়া আছে। জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ জান্নাতে যেতে হলে কি করতে হবে তা কুরআনে বলে দিয়েছেন।

পোস্টের আয়াতটি পড়ে দেখা যায় স্বচ্ছল বা অভাবী উভয় অবস্থায় আল্লাহ দান খয়রাত করতে বলেছেন। হ্যাঁ, এটাই ইসলামের শিক্ষা। একইসাথে রাগ সংবরন এবং ক্ষমা করতে বলা হয়েছে। তার মানে যেখানে আপনার রাগ করা যৌক্তিক এবং আপনি চাইলেই শাস্তি দিতে পারেন তা ক্ষমা করাতেই মহত্ব। এখন এমন জায়গায় রাগ করলেন না যেখানে রাগ করলে গুলি খাবেন, চাকরি নট হয়ে যাবে ঐখানে রাগ না করাতে কিছু আসে যায় না

যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন। [ সুরা ইমরান ৩:১৩৪ ]


এক মুঠো দাঁড়ি রাখা খুব সহজ, না কাটলেই হলো কিন্তু অভাবী অবস্থায়ও দান করা, রাগ করা যৌক্তিক এমন মুহূর্তে আল্লাহর নির্দেশ মেনে রাগ গিলে ফেলা, ক্ষমা করা খুব কঠিন। আমরা সহজ জিনিসটা বেছে নিয়ে জান্নাতের চাবি পেয়ে গেট খুলে ফেলছি, চাবিতে শানও দিচ্ছি নিয়মিতভাবে কিন্তু এইসব ব্যাপার এড়িয়েই যাচ্ছি। কেউ দাঁড়ি রাখুক বা না রাখুক এতে আমার আপনার তেমন কিছু যায় আসে না কিন্তু সবাই যদি এমন দানশীল হয় যে অভাব বা স্বচ্ছল সবসময়ই সাধ্যমতো দান করে এছাড়া চরম ক্ষিপ্ত হওয়ার কারণ থাকা সত্বেও কেউ যদি রাগ না করে কিংবা ক্ষমা করে তাহলে সমাজের অনেক পরিবর্তন আসবে। মানুষের মানবিক উন্নয়ন ঘটবে। আপনার আমার আচরণ ও মানবিকতা যদি হয় আল্লাহর নির্দেশনা মোতাবেক তাহলে কি অবস্থায় পৌঁছবে আমাদের সমাজ, ভাবুন একটু।

আল্লাহ আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক।

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৪
১০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×