somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলেন মুখ ফিরিয়েই থাকি।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র পড়তে দেড় দু'মিনিটের বেশী লাগেনা কখনো আমার। দৌড়টা "টারজান" থেক শুরু করে সম্প্রতি "বিলিভ ইট অর নট"এ এসে ঠেকেছে। হয়ত আমার আত্মকেন্দ্রিক মানসিকতাই দায়ী। অন্যকিছু পড়ে বিশেষ আরাম পাইনা। আর আরামপ্রিয় বলে আমার দুর্নামটাও অনেকদিনের।

কিছুক্ষণ আগে এক সহব্লগারের সাথে চ্যাট হচ্ছিল ইয়াহুতে। প্রসঙ্গক্রমে উনি একটা লিংক দিলেন। ক্লিক করতেই শিরোনাম। আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সর্বকনিষ্ঠ বীরপ্রতীক প্রসঙ্গে। সংবাদটায় যেহেতু শহীদ বলা হয়নি। ভাবলাম গর্ব ও আনন্দ নিয়ে পড়তে পারবো এক বীরের বীরত্বের ইতিহাস। তাই আগ্রহ নিয়েই পড়তে শুরু করি।

বারো বছর বয়সী এ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছেন টাঙ্গাইলে। নাম শহীদুল ইসলাম, ডাক নাম লালু। তার অসমসাহসীকতায় গোপালপুর থানা মুক্তযোদ্ধাদের নিয়ন্ত্রনে আসে। যুদ্ধোত্তর সময়ে অস্ত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধুর হাতে। বঙ্গবন্ধু কোলে তুলে নিয়েছিলেন এই যোদ্ধাকে। উত্তেজনা নিয়ে একেকটি লাইন পড়ছিলাম আর গর্বে টইটুম্বুর হয়ে উঠছিল ভেতরটা।

ঘুনাক্ষরেও ভাবিনি শেষ প্যারাটা এমন হবে।

"অমন অসামান্য এক বীর কখনো রেলস্টেশনে কুলির কাজ করেছেন, হোটেলের বাসন মেজেছেন আবার কখনো হয়েছেন পাচক। শেষদিকে এসে ঠেলাগাড়িতে করে চা বিক্রি করেছেন। এবছর, ২০০৯ সালের ২৫ মে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান তিনি। দুটো কিডনীই অকেজো হয়ে গিয়েছিলো তার। পানি এসে গিয়েছিলো শরীরে।"

নিজের প্রতি ঘৃণায় অপমানে কুঁকড়ে গেছি।

বোধকরি সংবাদ না পড়েই ভাল ছিলাম। সত্য বড় বেশী নির্মম। আমার মত কেবল "টারজান" আর "বিলিভ ইট অর নট" নির্ভরদের জন্যেতো বটেই। এর'চে চলেন মুখ ফিরিয়েই থাকি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×