ওয়ালটন মোবাইল কাহিনী
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশিয় পণ্য কিনুন, দেশের টাকা দেশে রাখুন শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে গত বছরের জুলাই মাসে আমি একটি ওয়ালটন প্রিমো এন মোবাইল কিনি। দাম দিলাম ১২৯৯০ টাকা। উপহার দিলাম আমার স্ত্রীকে। ওয়ালটন মোবাইল দেখে একটু নাখোস হলেও তিনি সেটিকে সাজিয়ে গুজিয়ে ( ফোনের সামনে পেছনে বিভিন্ন স্টিকার লাগিয়ে) সেটি ব্যবহার শুরু করেন। প্রথম থেকেই সেটিতে সফটওয়্যার ইন্সটলজনিত কিছু সমস্যা হত। মেমরিতে জায়গা থাকা সত্ত্বেও বলতো ইন সাফিসিয়েন্ট মেমরি। আমি আমার টেকি জ্ঞান দিয়ে যতটা সম্ভব সেগুলো সমাধান করে দিতাম। সেটটির ওয়ারেন্টি ছিল ১বছর। সে হিসাবে এবছরেরর জুলাই মাসে ওয়ারেন্টি পিরিয়ড শেষ। এর মাত্র ১ সপ্তাহ পরেই ফোনটি হঠাৎ অফ হয়ে যায়। অন্য কোথাও না দেখিয়ে ওয়ালটনের সার্ভিস সেন্টারে সেটিকে নিয়ে গেলাম। শুধুমাত্র ফোনটি জমা দিতে লাইনে দাঁড়ালাম ২ ঘণ্টা। তারপর সমস্যা বলতেই তাঁরা ফোনটি রেখে আমাকে জানালেন যে কোনো যন্ত্রাংশ লাগলে আমাকে ফোন করে দাম জানাবেন। আমি রাজি থাকলে ফোনে কাজ করবেন। (সার্ভিস সেন্টারে যে পরিমাণ ভিড় দেখেছি তাতে ওয়ালটনের পণ্য সম্পর্কে নেতিবাচক ধারণাই হলো।)
ফোনের অপেক্ষায় থাকলাম। এক সপ্তাহ পর আমাকে ফোনে জানানো হলো ফোনের মাদারবোর্ড নষ্ট হয়ে গিয়েছে। এটা নতুন লাগাতে ৫,১০০/ টাকা লাগবে। আমি রাজি আছি কিনা!!
আমার মাথায় তখন হিসাব চলছে, ১২৯৯০ বা প্রায় ১৩০০০+৫০০০= ১৮০০০ টাকা দিলে এক বছর আগে আরো ভালো মোবাইল সেট কিনতে পারতাম!!
এরপর নষ্ট সেটটি হাতে পেতে আরো ১০ দিন।
পেলাম একটি ওয়ালটনিয় শিক্ষা!!!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন