
আমাদের এই সবুজ খানি আমাদের দেশ,
কত রঙ মিশে আছে সোনার বাংলাদেশ ।
সোনার ফসল তৈরি করে খাঁটি মাটি থেকে,
কত নদী বয়ে গেছে অদূর এঁকে বেঁকে ।

নদীর কুলে পাখির ঝাঁক মুগ্ধ করে খানি ,
কত কন্ঠে বলে গেছে বাংলাই কুলের রাণী।
অথই নদীর ঢেউ রয়েছে বিল রয়েছে তীরে,
কত লোকের বসত করে"নদীর কূলে ঘীরে ।

কত ফুল ফোটে বনে কত ভোমরা গায়,
কত সুরে গাইছে মাঝি ভাটিয়ালি বায়।
ঝোপে ঝাড়ে কত মেঘে বৃষ্টির আনাগোনা,
কত রূপে সাজলে তুমি নেই মোদের জানা ।

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


