
কার না ভালো লাগে,
পথের ধারে আগাছাও ডেবডেবিয়ে তোমার দিকে তাকিয়ে থাকে।
তোমার মুখের হাসি দেখে
সকালবেলার রোদ্দুরে যায় ফুটে,
গোলাপ ফুলের পাপড়ি গুলো
তোমার নামে লুটিয়ে যায়।
হাজার প্রেমিক বসে থাকে তোমায় সঁপে দিতে।
তোমার মুখের হাসির দিকে তাকিয়ে থাকে ছোট-বড় সকল জাতির লোক
জগৎপুরি পাগল করো এমনি করে তোমার হাসি
ছড়িয়ে দিয়ে সবার কূলে কূলে
রাতের ঘরে হাজার তারার গোনা গোনি
তোমায় নিয়ে হয়।
এত বাজি তোমায় নিয়ে হয়ে থাকে
তোমায় নিয়ে ধরে।
এত মনে তোমায় নিয়ে এত বাজি ধরে।
আমার মাঝে কম ধরেনি তোমার হাসি
কম লাগেনি ভালো কম এর চেয়ে অনেক বেশি
আকাশ-পাতাল যত হাসি পাহাড় পর্বত
তার চেয়ে বেশি লাগে ভালো একলা একা
মনে মনে কম বলি কি তোমার কথা তোমার হাসির
প্রশংসার ঝর আমি নিয়ে থাকি।

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


