
জুলুমের অত্যাচার ছুঁয়ে গিয়েছে আকাশ,
মিথ্যার আকাশে আমি পড়েছি চাপায় এখন,
আমার অস্তিত্ব আজ যত হয়েছে বিয়োগ!
মিথ্যার উজ্জ্বল হাসি করে আমায় জখম।
বিশ্বাস হচ্ছে না তার মানুষ ওদের বলে
মিথ্যার পক্ষে এতটা লোক কেনই শামিল
স্বার্থের চুম্বকে মাথা খেয়েছে মস্তিষ্ক কত
মিথ্যার উঁচুর গলা সভ্য করেছে কামিল।
জুলুমের নাই ধর্ম স্রষ্টার অনুক্ত নাই
জুলুমকারীর মুখ কর্মে যেনো মর্মে পাই,
মানুষ সত্যের ঘরে মানুষ অস্তিত্ব পাক
জুলুমকারী যে হোক তাদের বিচার চাই।
আল্লাহ পাক বলেন
অত্যাচারী বা জালিম যতই শক্তিশালী হোক না; তার পরাজয় নিশ্চিত। আল্লাহ বলেন, 'অতএব জালিম সম্প্র্রদায়ের মূল কেটে ফেলা হলো।' [সূরা আল-আনয়াম :৪৫]
ছবি কালের কণ্ঠ
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

