বাঘের ভয়ে দূরে আছি বনের থেকে দূরে
তাইলে কেন কাঁপছে কেনো থরথরে হার্টবিট,
বাঘের মতো আরো কিছু আছে নাকি কিছু
তাদের ভয়ে কাঁপছে মানুষ কাঁপছে যে এদিক।
আমরা সবে বাক্যে বলি হিংস প্রাণীর জাতে;
বাঘের কোনো নাইরে বিবেক নাইরে মাথায় বুদ্ধি,
বাঘকে বাঘে খায় না বাঘে দেখিনা সংঘাতে।
বাঘ হল তার একটা জাতি জাতের আত্মশুদ্ধি।
বনের কাছে থাকি না তো পাচ্ছি কেন ভয়
তাইলে কভু বাঘের মত অন্য কিছু হয়;
তবু একটা কিছুর ভয়ে আছি সত্যি কথা
বাঘের চেয়ে হিংস্র মানুষ এখন ঘরে রয়।।
এমন কথা নিত্যদিনে অনেক শোনা যায়;
অনেক ঘরে হিংস্রতাকে সমর্থন গড়ায়,
অনেক শান্ত নদীর বুকে আসে ঘূর্ণিঝড়।
মানুষ মানুষ হত্যাকাণ্ডে নিত্যদিন ধরায়।
রচনা ৯/১০/২০
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

