তােমার শরীরি-স্বাদ নীলসিন্ধু লবন মাখানাে,
হৃদয়ের পাকশালে অগ্নি জ্বলে, উনােনের ধোয়া –
ধোঁয়ায় আবিল চোখ কিছুমাত্র যায় না তাকানাে –
অপাপ শরীরে তুমি উঠে এসাে জ্যোৎস্নাজলে ধােয়া।
আমার আঙুল জানে তােমারই তাে মানচিত্র সেই,
সেই সানুদেশ, সেই পর্বতের যুগল উচ্চতা –
যেখানে ঝর্ণার জল মুক্তি পায় হাত রাখলেই-
মুহূর্তেই দূর হয় প্রান্তরের সকল শুষ্কতা।
সেই জলে রাখি ঠোট পথিকের মতাে তৃষ্ণাতুর।
যদি সানুদেশে পাই ওই বনছায়ায় বিশ্রাম!
তারই জন্যে প্রতিদিন হেঁটে আসা এই এতদূর!
এখনাে আড়ালে তুমি থাকবে কি? হবে তুমি বাম?
খুলবে না কপাট তােমার, মেয়ে, দাঁড়াবে না এসে?
মানচিত্র ছিড়ে তুমি বেরুবে না রমণীর বেশে?
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

