টাকার কাছে একদিন রে ভাই তুইও ছিলি দায়ী,
সেদিনে তোর কেউ ছিলনা ছিলাম শুধু আমি,
আজ যে তোর অনেক টাকা আকাশ ভরা স্বপ্ন
আজকে আমার চাওয়াগুলো সব যে পাগলামি।
কত কাছের ছিলাম রে তোর ছিলাম যে তোর লোক,
তোকে দেখে আজকের দিনে আমার ওঠে ক্ষোভ
তুই ভিতরে মানুষ না রে ছিলি আসতো পশু,
ভুল করে সেই মঙ্গল চাইছি তোর যে পথের বেলায়
আসলে তুই অনেক বড় একটা ছিলি দস্যু।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

