তুমিও বলতে পারো কেমন মনে করি তোমায়,
বুকের ভিতর এক কষ্ট জমি- ভাঙতে ভাঙতে।
না পাওয়ারই এক দগ্ধ বাতাসের মত নীল!
আমাকে ছুঁয়ে যাওয়া তৈরি কৃত্রিম নদীর ঢেউ।
তাতে কি তুমি হয়েছো ভালবাসার অর্থ বোঝা
বলতে চাইছ আমি সব ভুল কি আমারি ছিল
আজও আমি জানিনা ভালবাসো বা কিনা আমাকে।
আমি তোমারি থাকবো নাকি জানিনা হারিয়ে যাব।
এই উত্তরটা খুঁজতে খুঁজতেই- ক্লান্ত হয়ে গেছি
ওদিকে প্রশ্ন করার সুযোগ মেলেনি আমি ব্যর্থ
না হয় বলেই দাও ভালোবাসি না তোমাকে আমি
কেউ যদি ভালোবাসে তবে আমি তার হয়ে যাই।
আমাকে এভাবে তুমি প্রেমহীন মরুভূমির মাঝে
আর পুড়িও না তুমি আমাকে পুড়িও না তুমি
এক ফোঁটা আস্তা জল অভাবে শুকে গিয়েছে চোখ।
জল হীন শুষ্ক বৃক্ষ মতো শুকিয়ে গিয়েছে লতা পাতা,
আমার আর কেউ না দেখার মত কেউ কি আছে
তোমাকে নিয়ে এতটা অসহায় আমি বঞ্চনার
খোয়ে খোয়ে পরে যাচ্ছে আমি শরীরের মাংসপেশি।
তাতেও একটু আমি তোমার প্রতি বিরক্ত নই
ভালবাসার প্রতিদান এটা হল মোর কাম্য ছিল
তবে তুমি ভালো থেকো সেটা যদি শুনে থাকি আমি
আমি বলব তোমাকে ,আমি আছি ভালো দীপ্তে মত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


