
ক্যালেন্ডারের পাতায় দেখি শীতের তারিখ গুনছি
বাইরে দেখি বর্ষার ঝরা জলের নামা শুনছি
রাতের বেলায় শীতের কাঁথা মুড়িয়ে রাখি গা
সকালবেলা ঘাসে দেখি শিশির ছোঁয় না পা।
কচি ধানের পাতাগুলো নাচছে হেলায় দুলে
কাশবনের ওই ফুলগুলি তো হারিয়ে যাচ্ছে মূলে।
শীতের মাঝে শীত থাকে না বর্ষার মাঝে খরা,
এসব কারণ সবকিছু তার সবার হাতে গড়া।
দিনে দিনে কল-কারখানা ধোঁয়া গুলো চুষে,
হেমন্ত তার পোশাক হারা বুকে অভাব পুষে।
দিনে দিনে গাছের সংখ্যা যাচ্ছে সকল কমে
গাছের সাথে ঐ মিতালী ভুলেছে সংগ্রামে।
ওই প্রকৃতির ওই যে দৃশ্য আমরা করি নষ্ট,
চোখ থাকিতে দেখে নাও সব একটু হলেও পষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


