যদি আজও বেঁচে থাকতে বঙ্গবন্ধু,
তুমি দেখতে বাংলা কেমন করে চলে,
একাত্তরের কাঙ্ক্ষিত দেশ
যায় নাকি আজ ভেস্তের জলে।
কেমন আছে রক্ত দেওয়া দেশ,
কেমন আছে এই মাটির বুক?
কেমন আছে এই বাঙালি ?
কোথায় গেল আজ মুক্তির সুখ?
মানুষ নাকি পরাধীনের থাকে আকাশ তলে?
যদি আজও বেঁচে থাকতে বঙ্গবন্ধু
তুমি দেখতে বাংলা কেমন করে চলে,
একাত্তরের কাঙ্ক্ষিত দেশ
যায় নাকি আজ ভেস্তের জলে।
তোমার হাতের সেই তর্জনী আজও চোখে ভাসে,
সাতে মার্চের আগুন-ঝরা ভাষণ,
ঐ এবারের সংগ্রাম" আজও কানে বাজে।
জাগিয়ে তোলে এই ঘুমন্ত মন।
তুমি ছিলে বলেই পেয়েছি ।এই আমাদের দেশ,
ছিলে বলেই ,লাল-সবুজের পতাকা আজ উড়ে।
আজ যদিও তুমি দেখতে এই বাংলাকে
দুর্নীতি আর খুন খারাপের নিষ্ঠুরতা চলে,
যদি আজও বেঁচে থাকতে বঙ্গবন্ধু তুমি
দেখতে বাংলা কেমন করে চলে,
একাত্তরের কাঙ্ক্ষিত দেশ
যায় নাকি আজ ভেস্তের জলে।
সেই পনেরোই আগস্ট যেন রাতের আঁধার
আজও জাতির বুকে দগদগে ঘা,
তবু তোমার সত্য দেশের ভালো চাওয়ার
বেঁচে আছ সাধারণ ওই মানুষের মনে।
এই বাংলায় আজো চিনতে নাকি
রক্তের ত্যাগের আশানুরূপ ফল পাওয়া যায়?
দলে দলে বিভক্ত আজ পরাধীনতার ভাগে জাতির
মুক্তি কেবল ক্ষমতা হাত রক্ত ভুলে যায়।
যদি আজও বেঁচে থাকতে ওহে বঙ্গবন্ধু
দেখতে বুঝি বাংলা কেমন যেন চলে,
একাত্তরের কাঙ্ক্ষিত দেশ
যায় নাকি আজ ভেস্তের জলে।
যদি বেঁচে থাকতে সাত বীরশ্রেষ্ঠ
দেখতে কেমন এই বাংলাদেশ চলে?
যদি বেঁচে থাকতে মুক্তিযোদ্ধা
দেশটা কেন যায় রসাতলে ?
জীবন দিলে ভালোর জন্য ভালো কোথায় তাহলে?
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



