ত্রিশ লক্ষ তাজা প্রাণ আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের দামে কেনা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তার জন্মলগ্ন থেকেই আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদীদের নিশানায় পরিণত হয়েছে। কার্যত দেশে সরকার ব্যবস্থা থাকলেও এ সকল নব্য হানাদার এবং কুটকৌশলীরা এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং অস্তিত্বকে বিলীন করে দিতে পূর্বের ন্যায় ইদানিংকালে আরো বেশি সুক্রয় হয়েই বিশ্বের সবচেয়ে বড় আধিপাত্য দেশ যুক্তরাষ্ট্রকে সামনে রেখে ময়দানে নেমেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার নিমিত্তে যারা শপথ নেন, ক্ষমতার মসনদে গিয়ে তারাই হয়ে যান সবচেয়ে বড় দেশদ্রোহী। বিগত দিনে ইয়াজউদ্দিন-ফখরুদ্দীন-মইনউদ্দীন গংরা দেশকে এবং দেশের গণতন্ত্রকে যেভাবে বিকিয়ে দিয়ে গেছেন তাতে যে কোন সময়ের চেয়ে আধিপাত্যবাদী ভারত এবং যুক্তরাষ্ট্রের নজরদারি এদেশে পূর্বের চেয়ে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।
আওয়ামীলীগ সরকারের ভারত প্রীতি নতুন নয়। সেই শেখ মুজিবের আমল থেকে আওয়ামীলীগের ভাবখানা এমন, যেন ভারতই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এহেন মেরুদন্ডহীন এবং ব্যক্তিত্ব বিরোধী চিন্তা ধারার ফলেই ভারতের প্রতি তাদের প্রীিত কিংবা ভারতের তাদের প্রতি বিশেষ অনুগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এ সম্পর্ককে ধরে রাখার জন্য আওয়ামীলীগ যেমন ৩৮ বছর পূর্বে ভারতের সাথে দেশবিরোধী ভারত-বাংলাদেশ মৈত্রি চুক্তি (অনেকের মতে গোলামী চুক্তি) করেছে তেমনি বর্তমানে আবার বাংলাদেশের জন্য ভয়াবহ বিপর্যয় সৃষ্টিকারী হাইওয়ের নামে ট্রানজিট এবং টিপাইমুখ বাঁধের অনুমতি দিয়েছে। কথিত আছে, আওয়ামীলীগ সরকার এক ধরণের আঁতাত করেই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছে। সুতরাং ভারত তাদের দাবি-দাওয়া আগেই পেশ করেছে এবং তাদের আনুগত্য করে চলা ছাড়া আওয়ামীলীগের কোন উপায় নেই। অনেকটা মেরুদন্ডহীন পুতুল সরকারের ন্যায়। তা না হলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সবচেয়ে দুটি মারাত্মক ইস্যু (টিপাইমুখ বাঁধ এবং এশিয়ান হাইওয়ের নামে ট্রানজিট) নিয়ে এগিয়ে আসলেও সরকারের মন্ত্রী-এমপিদের মুখে ভারতের জয়গান ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। তাইতো বাধ্য হয়ে দেশের মানুষ আজ প্রতিবাদের আওয়াজ তুলেছ্ েএতে শুধু বিরোধী দলই নয়, বামপন্থীরাও যোগ দিতে বাধ্য হয়েছে। যেমন গত ১৫ই জুন প্রেসক্লাবে এক সেমিনারে অধ্যাপক মোজাফর আহমেদ বলেন, সরকারের মন্ত্রীদের কথায় মনে হচ্ছে তারা এদেশের মন্ত্রী নয় ভারতের মন্ত্রী। তারা যদি দেশের স্বার্থ রক্ষা না করতে পারে তাহলে তাদেও পদত্যাগ করা উচিত।
এশিয়ান হাইওয়ে এবং তার পরিবর্তিত রুপঃ সা¤প্রতিক সময়ে এশিয়ান হাইওয়ে খুবই আলোচিত বিষয় হলেও এর রুপরেখা ভারত অনকে আগ থেকেই নিয়ে রেখেছে। এই ধরণের একটি পরকিল্পনা বাস্তবায়নের জন্য ভারত দুই তিন দশক ধরে কাজ করে যাচ্ছে। এশিয়ান হাইওয়ের নামে নিজেদে র আধিপত্য বিস্তারের জন্য প্রায় ৪০/৫০ বছর পূর্বে ঈঊঘঞঙ ্ ঝঊঅঞঙ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে স্নায়ু যুদ্ধ যখন তুঙ্গে তখন সূচিত হয়। ঐ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াসহ ভারত মহাসাগরীয় এবং প্রশান্ত মহাসাগর প্রান্তীয় দেশ এবং অঞ্চলসমূহে আঞ্চলিক এবং বৈশ্বিক আধিপত্য লাভের লক্ষ্যে পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সমন্বয়ে গড়ে তোলা সিন্টো-সিয়াটো নামের প্রতিরক্ষা চুক্তি এবং ঐ সময় ভারত, উত্তর ভিয়েতনাম এবং মায়ানমারের তীব্র বিরোধীতা এবং অসহযোগিতার ফলে তা দীর্ঘদিন পর্যন্ত দামা চাপা পড়ে যায়। পরবর্তীতে বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বিস্তার, নতুন অর্থনীতিক বিশ্ব পরিস্থিতি এবং ভবিষ্যত প্রতিদ্বন্ধীদের এখন থেকে ঘায়েল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তার সবচেয়ে মিত্র হিসেবে ভারতকে গ্রহণ করে। আর এই ভারতের মাধ্যমে সে এ অঞ্চলের আরেক বিশ্ব পরাশক্তি চীনকে শায়েস্তা করতে চায়। তাইতো যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বাংলাদেশ যাতে ভারতকে তার উপর দিয়ে সড়ক ও নৌ পথে আসামসহ উত্তর-পূর্বাঞ্চলে সহজে যাতায়াত এবং মাল আনা নেওয়ার জন্য ট্রানজিট প্রদান করে তার জোরালো সুপারিশ করতে থাকে। এ জন্য কুটনৈতিক তৎপরতার পাশাপাশি যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রিত জাতিসংঘের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক মুক্তি এবং বানিজ্য প্রসারের ধুয়া তুলে এশিয়ান হাইওয়ে নামক প্রকল্পকে বাস্তবায়ন করার চেষ্টায় মগ্ন রয়েছে।
ঊঝঈঅচ এর মূল প্রকল্পের আওতায় পশ্চিম এশিয়ার তুরষ্কের আঙ্কারা থেকে শুরু করে ইরানের তেহরান, আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের লাহোর ও শেরশাহের ঐহিাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড হয়ে ভারতের কলকাতা-দিল্লি এর মাধ্যমে বাংলাদেশের ঢাকা-চট্রগ্রাম ও মায়ানমারের আকিয়াব এবং রাজধানী ইয়াঙ্গুন হয়ে মালেশিয়ার কুয়ালালামপুর এবং সিঙ্গাপুর পর্যন্ত যোগাযোগ স্থাপনের কথা ছিল। পরে তা প্রলম্বিত করে দক্ষিণ পূর্ব এশিয়ার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিফাইনসহ হংকং, জাপান, কোরিয়া ইত্যাদি দূরপ্রাচ্যের গোড়া পর্যন্ত টেনে নেয়। অথচ অতি কৌশলে বৃহৎ শক্তি চীনকে এর বাহিরে রাখা হয়। ১৯৯৭ সালে ভারতের দিল্লীতে এসকাপ এর পরিবর্তিত সড়কের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এক সম্মেলন অনুষ্ঠিত হয়। লঘু কাজে গুরু আয়োজনের ফলে সবার নিকট একটি বিষয় পরিষ্কার হয়ে পড়েছে যে জাতিসংঘ একটি বিশেষ রাষ্ট্রকে একক সুবিধা প্রদানের লক্ষ্যে তড়িগড়ি করে নতুন হাইওয়ের পরিকল্পনা প্রণয়ন করে। বর্তমানে তা বাস্তবায়নের জন্য ভারত-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ কওে যাচ্ছে।
ট্রানজিটের জন্য ভারতের মরিয়া হওয়ার নেপথ্যেঃ এশিয়ান হাইওয়ের আড়ালে ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট স্থাপনের লক্ষ্যে মরিয়া হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হল-
১. ভারতের সাতবোন রাজ্য মন্ডলে ভারতের যোগাযোগ ব্যবস্থার নড়বড়ে পরিস্থিতি এবং বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠীর উৎপাত বেড়ে যাওয়া এবং
২. অদূর ভবিষ্যতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি চীনের খবরদারিকে প্রতিহত করার জন্য বাংলাদেশের ভূ-খন্ড ব্যবহারের সকল কার্যক্রম অগ্রিম সম্পন্ন করা।
প্রথম যে বিষয়টি সামনে চলে আসে তা হল ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের সাতবোন রাজ্য মন্ডলে মঙ্গোলীয় জনগোষ্ঠীর স্বাধীনতার তোড়জোড় ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। সেই সাথে আসাম, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মনিপুরের ন্যায় সম্পদ সমৃদ্ধ অঞ্চলের সাথে বাদবাকি বৃহত্তর ভারতের সংযোগ রক্ষাকারী একমাত্র সংকীর্ণ শিলিগুঁড়ি করিডোরটির যোগাযোগ পথটি ও হয়ে পড়েছে নড়বড়ে। উপরন্তু উত্তরের বিশাল বিশাল এলাকার বিভিন্ন স্বাধীনতা গোষ্ঠী এবং বিচ্ছিন্নবাদী সংগঠনগেুলোর কার্যক্রম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এদের হাত থেকে ভারতকে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের উপর দিয়ে ভারত ট্রানজিট স্থাপন করে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে পারবে এবং সেই সাথে এ সকল স্বাধীনতাকামী সংগঠনগুলোকে শক্ত হাতে দমনের জন্য ভারত বালাদেশের উপর দিয়ে ট্রানজিটের বিকল্প কিছুই চিন্তা করতে পারছেনা।
দ্বিতীয়ত, চীন শুধু ভারতের নয় বরং বিশ্বের প্রধান মোড়ল আমেরিকার ও চক্ষু শূলে পরিণত হতে চলেছে। কারণ আমেরিকা বর্তমান বিশ্বে তাদের একমাত্র প্রতিদ্বন্ধী মনে করে চীনকে। এর যথেষ্ট কারণও রয়েছে। চীনের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্বের বাজারে চীনের সকল দিক থেকে একক আধিপত্য তাদের নিয়ে যাচ্ছে ক্ষমতার চূড়ায়। আর আমেরিকা তা কখনো সহ্য করতে পারবেনা, এটাই স্বাভাবিক। এ কারণে যুক্তরাষ্ট্র এবং ভারত একজোট হয়ে চীনকে শায়েস্তা করার জন্য উঠে পগেড় লেগেছে। এতে যুক্তরাষ্ট্রের লাভ গোটা বিশ্বে এবং ভারতের এশিয়ায় একক আধিপত্য ও ক্ষমতা অক্ষুন্ন রাখা। কারণ যুক্তরাষ্ট্র মনে করে অতদূর থেকে এসে চীনকে মোকাবেলা করা তাদের পক্ষে আদৈ সম্ভব নয়। তাই তারা এশিয়ার প্রশ্নে অনেকটা ভারতমূখী হয়ে পড়েছে। যা গত কয়েক বছরের পরিসংখ্যান পর্যালোচনা করলেই আমাদের সামনে পরিষ্কার হযে ফুটে উঠে। এর পূর্বে ভারতের সাথে আমেরিকার এত খতির ছিলনা। ভারতও এশিয়ার নিয়ন্ত্রণকর্তার ভূমিকায় আভির্ভূত হওয়ার চেষ্টা চালাচ্ছে। এতে চীন বাঁধ সাধছে। তাছাড়া নেপাল, ভুটানকে ভারত যেভাবে হাতের মুঠোয় রেখে ব্যবহার করছে এবং সিকিমকে যে ভাবে দখল করে নিয়ছে এতে এশিয়ার কোন দেশই ভারতকে বিশ্বস করেনা। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলো ক্রমান্বয়ে চীনের সাথে ক’টনৈতিক সম্পর্ক বৃদ্ধি করছে। ফলে ইতিমধ্যে ভারত এবং চীনের মাঝে অনেক আগেই স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে। বাকি রয়েছে সামনা-সামনি যুদ্ধের। সেই আশংকা ভারতের বিস্তর রয়েছে। আর ভূ-প্রাকৃতিক কারণে বাংলাদেশ এমনি একটি অবস্থানে রয়েছে, যা চীন এবং ভারত উভয়ের জন্যই কৌশলের কারণ। ভারত চীনকে বাংলাদেশ থেকে যত সহজে কাবু করতে পারবে তার ভূ-খন্ড থেকে তত সহজে কাবু করতে পারবেনা। আর সেক্ষেত্রে তার সকল সামরিক কৌশল হবে ব্যর্থ। এহেন পরিস্থিতিতে এবং পূর্ব চিন্তার ফলেই ভারত কখনো বাংলাদেশের ভূ-খন্ডে তার আধিপত্য হারাতে ইচ্ছুক নয়। তাইতো তারা কখনো ভারত-বাংলাদেশ মৈত্রি চুক্তির আদলে, কখনো ট্রানজিটের আদলে, কখনো ট্রান্স এশিয়ান রেলওয়ে কিংবা এশিয়ার হাইওয়ের ছন্দাবরণে বাংলাদেশের ভূ-খন্ডকে নিজেদের শক্তি প্রদর্শণের এবং অনাগত শক্রুদের মোকাবেলার রুট হিসেবে ব্যবহার করতে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পরক্ষণ থেকেই লেগে আছে।
হাইওয়ের উদ্যোগ বাস্তবায়িত হলে হুমকির মুখে পড়বে বাংলাদেশঃ নতুন প্রস্তাবিত এই সড়ক বাস্তবায়িত হলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। কেননা, প্রথমত ভারত তার দেশের পূর্বাঞ্চলীয় সাতবোন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠীকে দমন নিপীড়ন চালাবে বাংলাদেশের ভূ-খন্ড ব্যবহার করে। তাই স্বাভাবিকভাবে ঐ সকল বিচ্ছিন্নতাবাদী সংঘঠনগুলোর টার্গেটে পরিণত হবে বাংলাদেশ। তারা এদেশে এসে নানান নিত্য নতুন ঝামেলা এবং গন্ডগোল করতে পারে। ফলে শান্তিপ্রিয় এ দেশের মানুষের জীবন হয়ে পড়বে দুর্বিসহ। শক্রুর নিশানায় পরিণত হবে এদেশ, মটি এবং মানুষ। এটা অনেকটা ডাঙার কচু গায়ে মাখিয়ে নিজেকে কষ্ট দেওয়ার মতই আর কি।
অন্যদিকে ভারত কখনো বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করেনি। তারা বাংলাদেশের সকল অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের সীমান্তে মানুষকে পাখির ন্যায় গুলি করে হত্যা করছে, টিপাইমুখ বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করছে, তাদের গোয়েন্দা সংস্থার কার্যক্রম এদেশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় বাংলাদেশের একমাত্র মিত্র হচ্ছে চীন। কিন্তু বর্তমানে এশিয়ান হাইওয়ের নামে ট্রানিজট প্রদান করলে আর তা কখনো চীনের সাথে সামরিক দ্ধন্ধে জড়িয়ে পড়লে চীনের সাথে বাংলাদেশের সেই সম্পর্ক থাকবেনা। তখন বাংলাদেশ কার্যত একঘরে হয়ে পড়বে। তখন বাধ্য হয়েই চীনও বাংলােেদশর উপর হামলা চালাবে। অর্থাৎ ভারত-চীনের অনাগত যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহৃত হবে ত্রিশ লক্ষ লোকের রক্ত এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশ।যা দেশপ্রেমিক জনগণ কখনো মেনে নিতে পারেনা।
ভূ-রাজনৈতিক ক্ষয়ক্ষতি ছাড়াও নতুন হাইওয়ে প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে বিপুল পরিমণি অর্থের যোগান দিতে হবে। অংকের হিসাবে প্রায় ১৫০০ কিলোমিটার দীর্ঘ পথ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য বিপুল খরচ যোগাতে হবে- যা বাংলাদেশের সামথ্যের সম্পূর্ণ বিপরীত। দূরপাচ্যের বিভিন্ন দেশ থেকে সড়ক পথে বিভিন্ন মালামাল আমদানি করেও বাংলাদেশের সাশ্রয়ের পরিবর্তে অতিরিক্ত অর্থ গুণতে হবে। বাংলাদেশের নদী পথে ঐ সকল দেশ থেকে ৪/১ ভাগ খরচে মালামাল বহন করতে সক্ষম। তাই এসকাপ এর উপরোক্ত ঘুরানো পথে বানিজ্য সংযোগ স্থাপন করে নিজেদের মালামাল ঘোরা পথে এনে অতিরিক্ত টাকা গচ্ছা দেওয়ার মানুষিকতা একমাত্র অসুস্থ মস্তিষ্কেরই চিন্তার প্রতিফলন।
বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ান হাইওয়ের বাংলাদেশের যে রুট তা দিয়ে ভারত ছাড়া অন্য কোন দেশে যাওয়া যাবে না। ফলে বাংলাদেশের সঙ্গে এশিয়ার অন্য দেশের সড়ক পথে যোগাযোগ কতটা ফলপ্রসূ হবে তা প্রশ্নবিদ্ধ।
রুখে দাঁড়াও বাংলাদেশঃ বর্তমান সরকার সবচেয়ে বিতর্কিত যে বিষটি নিয়ে দুঃসাহস প্রদর্শনের খেলায় মত্ত হয়েছে তা হচ্ছে এশিয়ান হাইওয়েতে যুুক্ত হওয়ার মিথ্যা আশ্বাসে ভারতকে ট্রানজিট দেওয়া । এ নিয়ে দেশে সাধারণ মানুষের মনে প্রচন্ড ক্ষোভ দানা বেঁধে উঠছে। ভারত কখনো আমাদের সাথে প্রতিবেশী দেশ হিসেবে আচরণ করেনি। যার অনেক উদাহরণ রয়েছে। বরং বাংলাদেশের ব্যাপারে তাদের পররাষ্ট্রনীতি হচ্ছে “চাপে রেখে দাবি আদায় করা”। এর পূর্বে অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারত বেশ চাপ প্রয়োগে যখন ট্রানজিট আদায়ে সমর্থ হওয়ার পথে তখন গণমানুষের ক্ষোভ যখন দানা বেঁধে যেতে লাগল তখন তারা তা থেকে নিভৃত হয়। বর্তমানে ভারতের বিভিন্ন শর্তের বেড়াজালে আবদ্ধ হয়ে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছে তাই তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ এবং তাদের নির্বাচন পূর্ব ভারতের সাথে ওয়াদাকে পূরণ করতে মরিয়া হয়ে উঠেছে।
স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের সাথে বন্ধু সুলভ আচরণ না করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সবসময় নিজেদের মর্জিমত কাজ করে আসছে। সেই মুজিব-ইন্দিরা চুক্তি থেকে শুরু করে গঙ্গার পানি চুক্তি কোনটাই ভারত বাস্তবায়ন করেনি। নেপালের সাথে ট্রানজিটের জন্য বাংলাদেশ আবেদন করলে ও তারা অনেক দেন দরবার করে চালু করার তিন ঘন্টার মধ্যে বন্ধ করে দেয়। অজুহাত হিসেবে তারা তাদের নিরাপত্তা বিঘিœত হওয়ার কারণ দেখিয়েছিল। অথচ তারা আজ বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট চাইছে। বাংরাদেশ বিশ্বের বুকে অন্যতম একটি শান্তির দেশ হওয়ার পর ও ভারত যদি আমাদেরকে তাদের জন্য হুমকি মনে করে তাহলে পরমানু শক্তিধর ভারত আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই বহুগুণে হুমকি স্বরুপ এবং তাদের সা¤প্রতিক কার্যক্রমে তা আরো গভীর হযে এ দেশের মানুষের বুকে আসন গেড়ে আছে। এখনো বি এস এফ বিনা কারণে সীমান্তে বসবাসকারী বাঙ্গালীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে।
বিশ্বে চালের দাম যখন বৃদ্ধি পেতে থাকে তখন ভারত বাংলাদেশে পাঁচ টন চাল রপ্তানী করার আশ্বাস দেয়। কিন্তু নানা টালবাহনায় তা নির্দিষ্ট সময়ে না দিয়ে চালের দাম যখন বৃদ্ধি পেতে থাকে তখন তারা ঘাপটি মেরে বসে থাকে। যে সময় চালের রেট বিশ্ব বাজারে ৩০০ ডলার তখন ভারত চাল রপ্তানী স্থগিত করে দেয়, উদ্দেশ্য দেরী করে বিক্রি করলে অধিক দাম পাওয়া যাবে। পরবর্তীতে ভারত সে চাল বাংলাদেশের নিকট ১০০০ ডলারে ও বিক্রি করেনি। ভারতীয় রাষ্টদ্রুত পিনাক রঞ্জনকে এব্যাপারে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন “নিজেরা না খেয়ে অন্যদেরকে খাওয়াতে পারবেন না”। তাহলে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে বিতর্কিত ট্রানজিট চুক্তি করার কোন হাকিকত থাকতে পারে।
ভারতের বাংলাদেশের প্রতি বিভিন্ন বৈষম্যমূলক আচরণ যথা-পানি আটকে রাখা, বাংলাদেশের চ্যানেল সে দেশে প্রচার না করা, সীমান্তের লোকজনকে পাখির ন্যায় গুলি করে হত্যা করা, বাংলাদেশের বিভিন্ন ছিটমহল দখল করে রাখা, সীমান্ত পথ দিয়ে বিভিন্ন মাদক বাংলাদেশে পাঠানো এবং পুইশ- ইন সহ অনেক জুলুমের পাশাপাশি ইদানিংকালে “ডাম্পিং” নামক অস্ত্র প্রয়োগ করছে। তাই এ ব্যাপারে এখনই কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
যে ভারত বাংলাদেশকে মাত্র আঠারো কি. মি. রাস্তা ব্যবহারে সম্মত হয়নি সে ভারতকে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে চষে বেড়ানোর সুযোগ করে দেওয়া হবে বাংলাদেশের জন্য আতœঘাতি সিদ্ধান্ত। তাছাড়া ভূ-রাজনৈতিক দিক থেকে ও বাংলাদেশের অবস্থান বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্ব বহন করে থাকে। ট্রানজিটের কারণে বাংলাদেশ বিভিন্ন চরমপন্থীদের নিশানীতে পরিণত হতে পারে। এ ব্যাপারে বিভিন্ন রাষ্ট্র্রবিজ্ঞানী এবং সমরবিশারদরা প্রত্যেকদিন সরকারকে সভা-সেমিনারের মাধ্যমে পরামর্শ দিয়ে যাচ্ছেন এ ব্যাপারে সরকারকে আরো বিচক্ষণ হতে হবে।
এর পূর্বে ভারত ট্রানজিটের নামে বাংলাদেশকে অনেক লোভ দেখিয়েছে। অনেকে বলছেন ট্রানজিটের কারণে বাংলাদেশ ভারত থেকে দুই হাজার কোটি টাকা পাবে। এ টাকা যে ভারত বাংলাদেশকে দেবে তার নিশ্চয়তা কতটুকু? কারণ সিডরের সময় ভারত বাংলাদেশের বাগেরহাটে দশটি গ্রাম পুনর্গঠনের ঘোষণা দিলে ও তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বাংরাদেশের মানুষ নিশ্চয়ই ভারতে দিকে তাকিযে না থেকে ঘর করেছে। শুধু তাই নয় বিধ্বস্ত জনপদে সেই আহত মানুষগুলো ধানের বাম্পার ফলন করেছে। এইতো হচ্ছে বাংলাদেশীদের পরিচয়। তাইতো কবি বরেছেন,
“অবাক পৃথিবী বিস্ময়ে তাকিয়ে রয়
জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়।”
ভারতে বর্তমানে এইডস রোগ ভয়াবহ আকার ধারণ করেছে । তাই হাইওয়ে স্থাপনের নামে ট্রানজিটের ফলে বাস-ট্রাক ড্রাইভারদের মাধ্যমে এ দেশে এইডস ছড়ানোর আশংকা থেকেই যাচ্ছে। ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরুপে ব্যাহতহবে। সা¤প্রতিক সময়ে দেশে বিভিন্ন মান সম্পন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার ফলে ভারতে রোগীদের যাওয়ার প্রবণতা কমেছে, ট্রানজিটের ফলে দেশের এ সেক্টরে বিনিয়োগকৃত কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে।
বর্তমান সরকার তথাকথিত দিন বদলের স্লোগানের মাধ্যমে দেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতার মসনদে বসে দেশের মানুষের ভাগ্য বদলের পরিবর্তে ভারতের ভাগ্য বদলের এহেন বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশের মানুষ নিশ্চই বসে বসে আঙ্গুল চুষবেনা। তাই জনগণের অনুভূতিকে গুরুত্ব দিন। তা না হলে বর্তমান দেশ বিরোধী কর্মকান্ডের পথে যদি আপনারা পা বাড়ান তাহলে এ দেশের মানুষ কখনো বরদাস্ত করবেনা। জীবন বাজী রেখে যে পতাকা ছিনিয়ে এনেছে সে পতাকা রক্ষার্থে প্রয়োজনে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। অতীতে যুদ্ধ যদি হয়েছিল দেশকে স্বাধীন করার লক্ষ্যে , আর আগামীর আন্দোলন হবে দেশদ্রোহী , দালাল পতনের আন্দোলন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



