somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মু. নূরনবী
কাছের মানুষদের উপর অভিমান অনেক বেশী...nব্লগে আসি মূলত: জানার আগ্রহে। মাঝে মাঝে চাইপাশ লিখার চেষ্টা করি।nপড়াশোনা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এ। এখনো ছাত্রত্ব শেষ হয়নি! ইএমবিএ করছি নর্থ সাউথে। একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে

মুক্তিযুদ্ধের ঘোষণা বিতর্কঃ প্রকৃত মুক্তিযোদ্ধারাই রাষ্ট্রের দাবিদার

২৫ শে জুন, ২০০৯ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে আওয়ামীলীগ ও বি এনপি'র মধ্যকার মতপার্থক্য বহু পুরনো। বি এনপি ক্ষমতায় আসলে তাদের মত করে এতিহাস সাজায় আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তাদের মত করে সাজায়। এ নিয়ে চলে নানা তর্ক-বিতর্ক। কোমল মতি ছেলে মেয়েদের একবার ক্লাস ত্রি'র বইতে পড়ানো হয় জিয়া স্বাধীনতার ঘোষক। আবার পাঁচ বছর পর ক্ষমতার পালা বদলে এই শিক্ষার্থীরাই এইটে গিয়ে পড়ে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক। এতে কি তারা বিভ্রান্তিতে পড়ছে না?
স্বধীনতা নিয়ে এবং এর মালিকানা নিয়ে শেখ মুজিব এবং জিয়ার মধ্যকার কখনো মতপার্থক্য হয়নি। তাহলে এরা কারা তাদের এই ইস্যু নিয়ে স্বাধীনতার ৩৮ বছর পর নতুন বিতর্কে জড়াতে চায়? নিশ্চয়ই এরা সুবিধাবাদী, চাটুকারের দল।
স্বাধীনতা কারো একার সম্পত্তি নয়। নয় জিয়া'র নয় শেখ মুজিবের। শেখ মুজিব মুক্তিযুদ্ধের সময় ছিলেন পাকিস্তান কারাগারে আর তার সাঙ্গপাঙ্গ তুফায়েল-আমু-মতিয়া-রাজ্জাকরা ছিল ভারতে বেশ আলিশানে । আর জিয়া সেক্টর কমান্ডার, তখন তো সে বাধ্য সেনাবাহিনীর লোক হিসেবে যুদ্ধ করতে। সাঙ্গপাঙ্গ'র প্রশ্নইতো আসে না।
মুক্তিযুদ্ধ করেছে এদেশের লক্ষ ছাত্র-শ্রমিক-পেশাজীবী জনতা। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। অথচ তারাই আজ উপেক্ষিত। আমার এলাকার এক বীরবীক্রম না খেয়ে ধুকে ধুকে মারা গেছেন। ভদ্র লোকের এক মেয়ে আমাদের সাথে হাই স্কুলে পড়তো। কত কষ্ট কর্ই না চলত। ছেড়া জামা পড়ে স্কুলে আসত। সে প্রায়ই আক্ষেপ করে বলতো আমার বাবা স্বাধীনতা যুদ্ধে লড়াই করে শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হলেও সরকারী কোন অনুদান আজা পর্যন্ত পায়নি। অনেক কথাই সে আমাদের সামনে লুকাতো। তারপরও জোরাজুরি করলে কিছু বলতো। সেই বীর সেনানী বীরবিক্রম গত বছর অর্থিক অস্বচ্ছলতার কারণে আত্মাহুতির ঘোষণা দিলে প্রসাশন একটু সহায়তার আশ্বাশ দেয়। কিন্তু সেই সহায়তা গ্রহণ করার পূর্বে তিনি পরলোক গমন করেন।
এই হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের বাস্তব চিত্র। সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত যখন বাংলাদেশকে মরুভূীম বানানোর চক্রান্তে লিপ্ত তখন সরকার জণগুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাদ দিয়ে এ ধরণের একটি বিতর্কিত ইস্যু নিয়ে জণগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চায়। রাজনৈতিক লোকদের যে হারে বিচার বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে তাতে আগামীতে শেখ মুজিব ও জিয়া বাংলাদেশের কেই নন বলেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।আবার এ নিয়ে কোন প্রশ্ন তোলা যাব না। কারণ হাইকোর্টের রায়।
সুতরাং জাতিকে এ সকল বলয় থেকে বের হতে হবে। জাতির ঐক্যের স্বার্থে এ সকল বিতর্ক অবিলম্বে বন্ধ করা হোক।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×