জীবন তরীর হাল শক্ত হাতে ধর
মাজি ভাই ভিড়াও তরী তীরে
উথাল-পাথাল - তরংগ সাগরে
ও মাঝি, তরী কি ভিড়বে তীরে ?
জীবন তরীর অকুল পাঁথারে
কষ্ট-ক্লেশে কত পথিক হাঁটেরে
দেখ মাঝি, নিরন্ন যারা তারে
ওরা জীবন তরী চালায় কি করে ?
মাঝি, ওদের খোঁজ নেয়া দরকার
রাত-দিন ঘাম ঝরিয়ে পায় কি আহার ?
উপায় কি আছে ওদের ওষুধ খাবার
উপায় কি আছে ওদের শিক্ষা নেবার
ওদের সাথে নিয়ে মাঝি চলাও তরী
পাল ছিড়বেনা তবে তীরে ভিড়বে তরী ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



