১ম বন্ধুঃ কি রে, আমেরিকা থেকে কবে আসলি?
২য় বন্ধুঃ এইতো গত week এ। জানিস ঐখানের everybody খুবই talent। এমনকি Hotel boy, ভিক্ষুকরাও খুব talent।
১ম বন্ধুঃ কেমনে বুঝলি?
২য় বন্ধুঃ সবাই englishএ কথা কয়। এমনকি ভিক্ষুকরাও!!! আমি তাদের মেধা দেইখ্যা খুশিতে ১০টা টাকা দিলাম। আর আমারে কয় Stupid!! চিন্তা কইরা দেখ, বকা পর্যন্ত ইংরেজীতে দেয়!
(দুই ভিক্ষুক তাদের কথা মনোযোগ দিয়ে শুনে একজন কাছে এসে বলছে)
১ম ভিক্ষুকঃ ভাই, আমার এই দোস্তুরও অনেক মাথা। খুব ইংরেজী পারে। তাই তারে এয়াপোর্টে
ভিক্ষা করতে বসাই। এই, স্যারগরে একটু ইংরেজী শোনাইদেতো।
২য় ভিক্ষুকঃ পিলিজ, গিব মি এ ডলার।
১ম ভিক্ষুক: ঐটা ক, তোরে যে ঐ ধলা চামড়া ঐ দিন কইছিল।
২য় ভিক্ষুক: ইউ ব্লাডি বাস্টার। গো টু হেল.......
তারপর সবাই খুশিতে হাততালি দিতে থাকল বিরতিহীনভাবে যেমন করে গতকাল স্টেডিয়ামে হাততালি পড়ছিল ভিন্নভাষী কারো হাম্মা বা হাম্বা হাম্বা রবে...........
জানিনা অন্য কোন ভাষাভাষীরা নিজেদেরকে নিজেরাই এত ছোট করে কিনা, যেভাবে আমরা করি। আমাদের দাসত্ব এখনো কাটেনি, হয়তো শারীরিক দাসত্ব কেটেছে বটে, কিন্তু মানসিক দাসত্ব এখনো কাটেনি.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


