"এক গাঁয়ের এক চোর একটা সাইকেল চুরি করে বাজারে নিয়ে বিক্রি করতে যাচ্ছে।
এক টাউট লোক এসে সাইকেলটা দরদাম করল কিছুক্ষণ।তারপর
‘দেখি তোমার সাইকেলটা কেমন চলে’ বলে সাইকেলে চড়ে প্যাডেল মেরে একেবারে হাওয়া। শুকনো মুখে বাড়ি ফিরে চোর।
গাঁয়ের যারা তাকে সাইকেল বিক্রি করতে নিয়ে যেতে দেখেছে তারা জানতে চাইল, কি, সাইকেল বিক্রি করে কত লাভ হলো?
চোর বলল, লাভ হয়নি; যে দরে কিনেছিলাম সেই দরেই বেঁচেছি॥"
এবার সবার জন্য একটা ধাঁধা, প্রতি সরকারের আমলেই উন্নয়নের বিশাল ফর্দ আমরা বিটিভিতে দেখতে পাই, নির্বাচনের আগমুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে নিজেদের উন্নয়নের ঢোল নিজেদের তথা ভাড়া করা লোক ও পা-চাটা পঙ্গপালদের বাজাতে ও অপরেরটা পিটিয়ে ফাটাতে হাতযশ, পাযশ ও মুখযশ দেখতে পাই; আর নির্বচনের পর এক পক্ষের শুধু হাতযশ ও পাযশ’টা থাকে, অন্যপক্ষের শুধু মুখযশটাই থাকে।
যাই হোক, অতঃপর আমরা শুধু তাদের নিজস্ব উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন চাক্ষুস খুব কমই দেখি.... তাহলে এত উন্নয়ন যায় কই? ক্যমনে কি?
একই দরে কেনা বেঁচা হয় কিনা!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


