somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবাসন মেলায় ৪শ’ কোটি টাকার বুকিং: রিহ্যাব

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবাসন মেলার শেষ দিন শনিবার ছিল উপচে পড়া ভিড়। এবারের মেলায় বুকিংও হয়েছে অনেক বেশি। আবাসন মেলার আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কর্মকর্তারা আশো করছেন এবারের মেলায় চারশ’ কোটি টাকার ওপরে বুকিং হয়েছে। যা গত বারের চেয়ে দ্বিগুণ। পাঁচদিনের এ মেলায় ক্রেতা- দর্শনার্থী এসেছে অর্ধলক্ষাধিক।

গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলার শনিবার ছিল শেষ দিন। গৃহনির্মাণ প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় ডিসকাউন্ট ও অফারে আকৃষ্ট হয়ে প্রথম দিন থেকেই মধ্য আয়ের মানুষ ভিড় জমাতে থাকে মেলা প্রাঙ্গণে। আগতরা অনেকেই নিজের পছন্দ ও দর দামের সঙ্গে মিলিয়ে মেলাতেই বুকিং দিয়েছেন।

রিহ্যাব কর্মকর্তারা বলেছেন, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে গতবারের তুলনায় এবার প্লট বা ফ্লাট বরাদ্দ বেশী হয়েছে।

মেলা প্রাঙ্গণ ঘুড়ে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাড় বা ডিসকাউন্টের সুবিধা থাকায় নিজেদের সাধ্যের মধ্যে পছন্দের প্লট বা ফ্ল্যাট এর বুকিং দিতে সকাল থেকেই ব্যস্ত ছিলেন ক্রেতা-দর্শকেরা। অনেকেই এ কদিন তাদের পছন্দ মতো লোকেশন বা ফ্ল্যাট যাচাই-বাছাই শেষে মেলার শেষ দিনে তাদের বুকিং দিয়েছেন।

এবার ২৬৩টি আবাসন খাতের প্রতিষ্ঠানের পাশাপাশি ছয়টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। ক্রেতাদের আকৃষ্ট করতে মেলায় গৃহনির্মাণ প্রতিষ্ঠানগুলো ফ্রি উপহারের নতুন নতুন ধারণা নিয়ে হাজির হয়। এর মধ্যে গৃহস্থালী জিনিসপত্র, গাড়ি, এমনকি হীরার আংটি পর্যন্ত রয়েছে। এছাড়া মেলা চলাকালে প্লট ও ফ্ল্যাট বুকিংয়ের জন্য রয়েছে এক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ছাড়ের অফারও ছিল।

মিশন গ্রুপ তাদের অ্যাপার্টমেন্ট বুকিংয়ের জন্য ঢাকা-কুয়ালালামপুরের বিমান টিকিট উপহার দেয়। অ্যাডভান্সড ডেভেলপমেন্টের প্রধান আকর্ষণ ছিল নিম্নমধ্য ও মধ্যবিত্ত শ্রেণীর জনগোষ্ঠীর উপযোগী উপশহর ‘অ্যাডভান্সড এঞ্জেল সিটি’। সীমিত আয়ের মানুষের এ উপশহরের ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম দুই হাজার ৭০০ টাকা। বুকিং মানি সর্বনিম্ন এক লাখ টাকা।

সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়ের অফার ছিল শেলটেক এর বুকিংয়ে। আমিন মোহাম্মাদ গ্রুপের সেঞ্চুরি কুয়াকাটা মডেল টাউন প্রকল্পে বুকিংয়ের জন্য পাঁচ শতাংশ ছাড়ের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে লাখ টাকা পর্যন্ত উপহারের অফার দেয়।

অ্যাসুরেন্স ডেভেলপমেন্টের স্টলের প্রধান আকর্ষণ ঢাকা ক্যান্টনমেন্টের সন্নিকটের ‘অ্যাসুরেন্স সিটি’। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের উপযোগী এ প্রকল্পে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ বর্গফুট আয়তনের মোট ১৩৫টি ফ্ল্যাট রয়েছে।

প্লট বা ফ্ল্যাট বুকিং দিলেই বুকিং দিলেই হিরার আংটি উপহার দেয় বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই)। রূপায়ন হাউজিং এস্টেট এক লাখ টাকা ছাড়ের পাশাপাশি গাড়ির অফারও ছিল। এছাড়াও অন্য অন্য প্রতিষ্ঠানগুলোর বুকিংয়ে ছিল বিভিন্ন উপহার ও ছাড়ের ছড়াছড়ি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×