somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাইরে কী হচ্ছে তা আমাদের বিবেচ্য নয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রাইব্যুনালের বাইরে কী হচ্ছে সেটা আমাদের বিচার্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ মন্তব্য করেন। ট্রাইব্যুনালের বাইরে বিচারের পক্ষে মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের আন্দোলন এবং বিপক্ষে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের আন্দোলন চলছে এমন কথা উঠে আসার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।
বুধবার ট্রাইব্যুনালের কার্য তালিকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক গোলাম আযমের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার জন্য নির্ধারিত ছিল। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন না। মঙ্গলবারও তিনি উপস্থিত ছিলেন না।
এর আগে গোলাম আযমের পক্ষে ডিফেন্সের প্রধান ও তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ট্রাইব্যুনালে উপস্থিত হন। তার পক্ষে অন্য আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, বাইরে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, তাই মামলার মূল আইনজীবী উপস্থিত হতে পারছেন না। ট্রাইব্যুনাল বলেন, গোলাম আজমের আইনজীবী হিসেবে আপনারা তো উপস্থিত আছেন।
তখন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘আমরা উপস্থিত থাকলেও আমাদের কাছে মামলার নথিপত্র নেই। আমাদের একজন সাক্ষীকে গ্রেফতার করা হয়েছে এবং একজন অসুস্থ। তাই আমরা সময়ের আবেদন করছি।
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত প্রসিকিউটর তাজুলের সময় আবেদনের বিরোধীতা করেন এবং বলেন, এই ধরনের সময় আবেদন গ্রহণ করা উচিত নয়। এই গ্রাউন্ডের কোনো বৈধতা নেই। প্রসিকিউটর আরও বলেন, ‘আপনারা বাইরে বলবেন, ট্রাইব্যুনাল ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।
তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর বলেন, ‘আপনারা বাইরের বিষয় ট্রাইব্যুনালে নিয়ে আসবেন না। ট্রাইব্যুনালের বাইরে কী হচ্ছে তা আমাদের বিচার্য বিষয় নয়।’ তখন প্রসিকিউশনের কথা ধরে তাজুল ইসলাম বলেন, ‘আপনারা তো বাইরে গোলাম আযমের ফাঁসি চাই শ্লোগান দেন।
ওই সময় ট্রাইব্যুনালে উপস্থিত অন্য প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেন, ‘বাইরে গেলে আমরা সাধারণ মানুষ। আর ট্রাইব্যুনালে আসলে অফিসার্স অফ দ্যা কোর্ট।

তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×