somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন দশটি ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনে যাচ্ছে ওয়ালটন

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের সর্ববৃহৎ ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন আরও দশটি গৃহস্থালী পণ্য উৎপাদনে যাচ্ছে।
নতুন এ পণ্যগুলোর মধ্যে রয়েছে- ব্লেন্ডার, জুসার, প্রেসার কুকার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, স্টিম আয়রণ, ড্রাই আয়রণ, হেয়ার ড্রাইয়ার ইত্যাদি।
ইতোমধ্যে উৎপাদনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই নিজস্ব কারখানায় উৎপাদিত এসব পণ্য বাজারজাত করবে ওয়ালটন।
ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হোম এ্যাপ্লায়েন্স বা গৃহস্থালী পণ্যের চাহিদা দেশে দিন দিন বাড়ছে। এতদিন বিদেশ থেকে আমদানি করে গৃহস্থালী পণ্যের চাহিদা মেটানো হতো। এরফলে ক্রেতাদের যেমন বাড়তি পয়সা গুনতে হতো তেমনি আমদানি বাবদ দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে চলে যেত। এসব দিক বিবেচনায় নিয়ে ওয়ালটন গৃহস্থালী পণ্য উৎপাদনে যাচ্ছে।
ওয়ালটন কর্তৃপক্ষ দাবি করছে, তাদের শক্তিশালী উন্নয়ন ও গবেষণা বিভাগ বিশ্বের সর্বোচ্চ মানের পণ্য উৎপাদনে সক্ষম। ইতোমধ্যে ফ্রিজ, মোটরসাইকেল এবং টেলিভিশন উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য রফতানিও হচ্ছে।
গৃহস্থালী ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে। ওয়ালটনের এসব হোম এ্যাপ্লায়েন্স উৎপাদন শুরু হলে দেশের চাহিদা মিটিয়ে রফতানিও সম্ভব হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দেশের গার্মেন্টস শিল্পে প্রতিবছর বিপুল পরিমান স্টিম ও ড্রাই আয়রণ প্রয়োজন হয়, যা সম্পূর্ণ আমদানি নির্ভর। এখন ইন্ডাস্ট্রিয়াল ও ডমেস্টিক আয়রণ দেশেই উৎপাদন করতে যাচ্ছে ওয়ালটন।
এদিকে ওয়ালটনের মার্কেটিং বিভাগ বাজার পর্যবেক্ষণ করে দেখেছে, দেশে ইলেকট্রনিক্স হোম এ্যাপ্লায়েন্সের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দেশে উৎপাদন হচ্ছে না। এজন্যই ওয়ালটনের এই উদ্যোগ।
ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, গৃহস্থালী পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে। কিন্তু পুরোটাই আমদানি নির্ভর। এরফলে পণ্যের গুনগত মান নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে।
এবার ওয়ালটনের নিজস্ব কারখানায় উৎপাদন হবে উচ্চমান সম্পন্ন এসব পণ্য। এসব পণ্য উৎপাদনে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন কারখানা স্থাপন করছে। নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নিয়োগ করা হয়েছে বিশেষজ্ঞ প্রকৌশলী সহ সুদক্ষ কর্মীবাহিনী।
সূত্র মতে, দেশীয় ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইলস পণ্য উৎপাদনে ওয়ালটন সফলতার প্রমাণ দিয়েছে। শুধু দেশীয় বাজার নয়, ওয়ালটনের তৈরি ফ্রিজ ও মোটরসাইকেল রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আমদানিকারক নয়, উৎপাদনমুখী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশকে মেলে ধরতে সক্ষম হয়েছে এ প্রতিষ্ঠানটি।
ঘরে ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণনেও নতুন চমক সৃষ্টি করতে চায় ওয়ালটন। এ লক্ষ্যে ওয়ালটনের উন্নয়ন ও গবেষনা বিভাগ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এবার উৎপাদনে যাওয়ার পালা।
এ প্রসঙ্গে ওই বিভাগের প্রকৌশলী আবদুল মালেক শিকদার বলেন, গৃহস্থালী পণ্য উৎপাদনে আমরা দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। অবশেষে আমরা সফলও হয়েছি।
এখন উৎপাদনে যাওয়ার মতো যথেষ্ট সক্ষমতা আমাদের হয়েছে। ইতোপূর্বে ফ্রিজ, মোটরসাইকেল, টেলিভিশন এবং এয়ারকন্ডিশন উৎপাদন ও বিপণনে ওয়ালটন সফলতা পেয়েছে। আশা করছি গৃহস্থালী পণ্য উৎপাদন ও চাহিদা পূরণে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হবে ওয়ালটন।

তথ্য সুত্র: রাইজিংবিডি
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×