একবার পিছু ফিরে দেখ,
দিগন্তটা এখোনো ফুরোয়নি|
একবার পিছু ফিরে দেখ,
মরুময় উদ্যান এখোনো রাঙ্গেনি|
কি আশ্চার্য তাইনা জীবনটা?
ভালবাসা আর দুঃখের সর্ম্পকটা?
কিন্তু বিশ্বাস কর-
তোমার জন্য একটু ও কাঁদিনি
কারন চোখের নদী শুকিয়ে গেছে|
তোমায় নিয়ে আর একটি স্বপ্নও দেখিনি,
কারন দুচোখের ঘুম হারিয়ে গেছে|
জেনে রেখো একদিন ঠিক বুঝবে,
সেদিন পথে প্রান্তরে খুজবে|

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



