লিখে যাচ্ছি যা লিখার ছিল না অভিপ্রায়
তবুও লিখা জমা করে যাব শ্বেত পাথরের গায়,
ফুল, পাখি, লতা, পাতায় লিখেছি কত উদাহরনে,
পার যদি, ক্ষমা করে দিও যদি পড়ে মনে ।
এখন থেকে আর ভুল হবেনা , তবু যদি ভুলে হয়,
ক্ষমা মহৎগুণ, ভুলে যাবে না নিশ্চয় ।
ভুল করে ভাল বাসা বাসি, ভুল করেই বসবাস,
ভালবাসার মাঝেই বেড়ে উঠেছে, অভিমানী সন্ত্রাস !
জেল, জুলুম, হুলিয়া তুমি যতই দিবে দাও,
উচ্ছন্ন এই জীবন থেকে ভালবাসা নাও,
শুধুই ভালবাসা নাও ।
৩১.০৮.২০১৬


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

