কেউ লোমকূপে পুষে রাখে স্বদন্তের আখ্যান
কারো আস্তিনের ভাঁজে প্রেয়সি হেমলক সুন্দর বেড়ে ওঠে
যৌথখামার জুড়ে কর্ষিত বারুদবন, সালফার ঘ্রানে
বেঁচে ওঠে কার্তুজ শিশু! আর প্রাজ্ঞ ছুরিকা
শীতঘুমে আমুল-বিদ্ধের জ্বরে পুড়ে ধারালো হয়!
কেউ লোহিত শাস্ত্রে বুনে দেয় কেউটে ফনা
কারো মধ্যরাতের সংগম ঝলসে ওঠে গিলোটিন বিভ্রমে
কারো অনিদ্র মগজে নিয়ত জ্বলে....
প্রতিদিন একটি খুনের স্বপ্ন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



