আমরা কি আর্ত ছিলাম?
প্রিয় সহদরেরা শৈবাল দামে ,
সোঁদা গন্ধ হয়ে মিশে গিয়েছিল কি?
জলজ পদাবলি ঠুকরে নিয়েছিল কোন প্রত্নপাখি!
আহারে হাড়ের বাক্স! হাওয়ার মীথ নিয়ে
খুঁজে পেয়েছিল কি প্রশ্বাসের দেয়াল!
আমরা কি আর্ত ছিলাম?
জাদুকরী বনিকের ঝোলায়
একে একে ঢুকে গেছি সব, অবলীলায়!
আত্মজ ধানের শ্লোক, বরেন্দ্রী বিকেল
সব...সব বিকিয়েছে শূণ্য দামে!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



