অলীক! অলীক! বলে চিৎকার করেছিল যে উন্মাদ
নক্ষত্রের অধগতিতে ধরা পড়েছিল সে
মিউজিয়াম প্রকস্ঠে একেকটা জন্ম
হেঁটে ফিরে গেছে জীবাশ্মের কাছে!
কিউরেটর নিস্পৃহ হাতে ছেঁটে দেন দর্শন সূচি
ভিজিটর লিস্টে যে সকল গতায়ূ চোখ
গেঁথে রেখেছিল নিউরনলীপি, তারা ঝরে গেছে।
অলীক! অলীক! বলে চিৎকার করেছিল যে উন্মাদ
তার প্রকস্ঠে পিছু হেঁটে গেছে কয়েকটি আলোকবর্ষ
হিমাংকের নিচে জমানা উত্তাপ, দ্রবিভুত কফি মগে,
খেয়ালি চুমুকে কিউরেটর মেপে নিলেন
ছায়াপথের গভিরতা, মহাজাগতিক ক্যাফেইন।
তারপর চলে গেলেন তিনি, চাবিহীন!!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



