somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুলার গল্প

২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুলার গল্প
জাহাঙ্গীর আলম শোভন

দিনাজপুরের ধুলি উড়ানো পথ ধরে এগিয়ে চলেছি সৈয়দপুরের দিকে। বলছিলাম পায়ে হেঁটে দেশভ্রমনের স্মৃতি থেকে। ১২ ফ্রেব্রুয়ারী থেকে ২৮ মার্চ সময়ের মধ্যে তেঁতুলিয়া থেকে টেকনাফে ১১৭৬ কিলোমিটারের ভ্রমনের টুকরো স্মৃতির একটা অংশ। বলা বাহুল্য এই স্মৃতিটা মূলা নিয়ে। শোনা যাক সে গল্প।

দিনটা ছিলো ১৯ ফ্রেব্রুয়ারী। সাইফুল নামে এক যুবক রানীর বন্দর দিনাজপুর এগিয়ে এসে পরিচিত হলেন। ছবি তুলে বিদায় নিলেন তখন পড়ন্ত বিকেল। কিছুক্ষণ পর একটি বাইকে করে তিনবন্ধুকে নিয়ে ফিরে এলেন। প্রথমে একটু ঘাবড়ে গেলাম। তাদের চোখের দিকে চেয়ে তেমন কোনো খারাপ আভাস না পেয়ে স্বস্তি পেলাম। তারা নানা কিছু জানতে চায় কিন্তু বসে কথা বলার সময় আমার নেই। আমি এক রকম হুলুস্থুল গতিতে হেঁটে চলছি আর কথা বলছি। অগত্যা ওরা উপায় না দেখে মোটর সাইকেলটা রাস্তার ধারে রেখে আমার সাথে হাটা শুরু করলো। ২ কিলোমিটারের বেশী পথ হাটলো ওরা। পরে একটি বাজারে এসে চা খেলাম আমি অবশ্য বিকেলের নাস্তা হিসেবে একটা কাঁচামুলো খেয়ে নিলাম। ফেব্রুয়ারী মাসের ১৯ তারিখ দিনে কিছুটা গরম হলেও রাতে ভরপুর ঠান্ডা।

আমার কাঁচা সব্জি খাওয়াকে লোকেরা একটা বিনোদন হিসেবে নিয়েছিলো। যেমন কাঁচা লাউ, কাঁচা সব্জি, কাচা শুটকি ইত্যাদি।
আমাকে কাঁচামুলা খেতে দেখে অনেকে অবাক হলো। একেবারেই সাধারণ লোক যারা। যারা দুনিয়ার অতো খবর রাখেন না। তারা ধরেই নিলো যে আমি যে এলাকার লোক সে এলাকার মানুষ সব সবজি কাঁচা খায়। দুএকজন মন্তব্য করলো। তবে প্রিয় পাঠক মুলা খাওয়ার ব্যাপারটাতে আপনাদের কেউ যেন অবাক না হন সেজন্য আসুন আপনাদের একটা মুলার গল্প শুনিয়ে দেই।

মুলার গল্প
মুলা নিয়ে এক কলিগ এর কাছ থেকে শোনা একটা ছুটকি বলি। জামাই এসেছে শ্বশুর বাড়িতে। প্রথমে মুলার কুচি কুচি কাটা দিয়ে আচাঁরসহ নাস্তা দেয়া হলো। খেতে ভালোই লাগলো। দুপুরে মুলা দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়ালো। রাতে মুলা ভর্তা আর মুলা দিয়ে গোছ দিয়ে রান্না। সকালে মুলাভাজি আর চিনি দিয়ে মূলার খাট্টা। দুপুরে আবার মুলা দিয়ে তরকারী, রাতের মুলার স্যূফ, আর মূলার সালাদ, পরের দিন সকালে আমার মূলার জুস, আর মূলা ফ্রাই। জামাই বিরক্ত হয়ে শ্বশুরবাড়ী ছাড়ার সিদ্ধান্ত নিলেন। ঘর থেকে বিদায় নেবেন এমন সময় শ্বশুর মশাই হাজির একবস্তা মুলা নিয়ে। তার মুখে আফসোসের সুর। বস্তা রেখে জামাইকে বললেন কি আর করবো বাবা মুলার দিনেতো আসলেন না। আপনাকে মূলা দিয়ে মেহমানদারী করবো সে সাধ্যতো নেই। এই একবস্তা মূলা নিয়ে যান বেহাই বেহাইনকে দেবেন।

কি বুঝলেন? সবাই মুলা ঝুলিয়ে রাখে না। কেউ কেউ মূলা খাইয়ে ছাড়ে।

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×