somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিউকেমিয়া টিউমার নির্মূলে জিন থেরাপি

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিউকেমিয়া ক্যান্সার টিউমার নির্মূলে প্রথমবারের মতো জিন থেরাপি ব্যবহারে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। ২০ বছর গবেষণার পর তারা এ সাফল্য পেলেন।

গবেষণার ফল বুধবার 'নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন' ও 'সায়েন্স ট্রান্সল্যাশনাল মেডিসিন' এ একযোগে প্রকাশ করা হয়েছে।

'ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া'র গবেষকরা লিউকেমিয়া কোষের সম্মুখভাগে থাকা অণু ধ্বংসের জন্য রোগীর রক্তের রোগ-প্রতিরোধী 'টি-সেল' কে কাজে লাগিয়েছেন।

রোগীর দেহের বাইরে এ 'টি-সেলগুলো'র রূপান্তর ঘটানো হয়। এরপর তা ঢুকিয়ে দেওয়া হয় দীর্ঘদিন ধরে লিম্ফোসাইট লিউকেমিয়া বা সিএলএল এ ভোগা রোগীদের রক্তে।

রক্তের লিউকেমিয়া ক্যান্সারের মধ্যে লিম্ফোসাইট লিউকেমিয়াই বেশি দেখা যায়। এতে আক্রান্ত ব্যাক্তির হাড়ের মজ্জা ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তে শ্বেত কণিকা অস্বাভাবিকরকম বেড়ে যায়।

গবেষণার প্রথম ধাপে দুইজন রোগী ওপর পরীক্ষা চালানো হয়েছে। এতে একবছর পর্যন্ত তাদের ক্যান্সারের প্রকোপ কমানো সম্ভব হয়েছে।

তৃতীয় যে ব্যক্তির ওপর পরীক্ষা চালানো হয়েছে তার দেহে ক্যান্সার আক্রান্ত কোষের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে উঠেছে এবং ক্যান্সার নিয়ন্ত্রণে আছে।

তবে গবেষণার দ্বিতীয় ধাপে যাওয়ার আগে গবেষকরা আরো চারজনের ওপর পরীক্ষাটি চালানোর পরিকল্পনা করেছেন।

গবেষণাটির সহগবেষক ও পেনেসিলভানিয়া ইউনিভার্সিটির 'পেরেলম্যান স্কুল অফ মেডিসিন' এর ডা. মাইকেল ক্যালোস বলেন, "আমরা টি-সেলের উপরিভাগে একটি চাবি রাখি এবং তা একটি তালার ওপর বসে যায়, যা শুধু ক্যান্সার আক্রান্ত কোষগুলোর মধ্যেই আছে।"

গবেষণার এ ফল ক্যান্সার আক্রান্ত কোষগুলোর চিকিৎসায় 'পথনির্দেশকের মতোই কাজ করবে' বলে আশা করছেন বিজ্ঞানীরা।

এখনও পর্যন্ত চিকিৎসা পদ্ধতিটি নিরাপদ বলেই মনে করা হচ্ছে। তবে গবেষকরা বলেছেন, সে রকম কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরো গবেষণার প্রয়োজন।

উল্লেখ্য, বিভিন্ন রোগের জন্য দায়ী জিনের পরিবর্তন ঘটিয়ে রোগের চিকিৎসা জিন থেরাপি নামে পরিচিত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

×