somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পটাশিয়াম সমৃদ্ধ খাবার স্ট্রোকের ঝুঁকি কমায়

৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা স্বল্পমাত্রায় মিনারেল খান তাদের তুলনায় যারা উচ্চমাত্রায় পটাশিয়াম সমৃদ্ধ ফল, সবজি ও দুগ্ধজাত খাবার খান তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। সাম্প্রতিক এক গবেষণায় একথা বলা হয়েছে।

দুই লাখেরও বেশি মধ্য-বয়সী ও প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত ১০টি আন্তর্জাতিক গবেষণার ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এতে দেখা যায়, গবেষণায় অংশগ্রহণকারীরা দৈনিক পটাশিয়াম গ্রহণের হার ১ হাজার মিলিগ্রাম বাড়ানোয় পরবর্তী ৫-১৪ বছরে তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১১ শতাংশ কমে গেছে।

কেবলমাত্র পটাশিয়ামের কারণেই এমনটি ঘটেছে গবেষণায় তা প্রমাণিত না হলেও গবেষকরা বলছেন, যে কোনো মানুষের জন্যই পটাশিয়াম কমবেশি উপকারী।

সুইডেনের 'ক্যারোলিনস্কা ইনস্টিটিউট' এর গবেষক সুসানা সি লারসনের নেতৃত্বে পরিচালিত গবেষণার এ ফল 'স্ট্রোক' সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, উচ্চমাত্রার পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো স্বাস্থ্যকর। যেমন: শিম জাতীয় খাবার, বিভিন্ন ধরনের ফল, শাক-সব্জি, কম-চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার প্রভৃতি। আর সেকারণেই মানুষের তা খাওয়া উপকারী।

মানবদেহের তারল্যের ভারসাম্য রক্ষায় পটাশিয়াম প্রয়োজনীয় উপাদান। তাছাড়া, স্নায়ু, পেশি নিয়ন্ত্রণ ও রক্ত সঞ্চালনে এটি কাজে আসে।

আগেও বহু গবেষণায় দেখা গেছে, খাবারে উচ্চমাত্রার পটাশিয়াম থাকলে তা রক্ত চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

×