somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্ড ফ্লু আবার ছড়াতে পারে: জাতিসংঘ

৩১ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশসহ পাঁচটি দেশে বার্ড ফ্লু আবার ছড়াতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও)।

এশিয়া ও অন্যান্য স্থানে বার্ড ফ্লুর জন্য দায়ী এইচ৫এন১ ভাইরাসের আবার প্রাদুর্ভাব ঘটতে পারে উল্লেখ করে এফএও সোমবার বলেছে, এতে বাংলাদেশ, চীন, মিশর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে এফএও।

২০০৩ সালে বার্ড ফ্লু প্রথম দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত পাঁচশ' ৬৫ জন মানুষ এতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে তিনশ' ৩১ জন।

গত বছর বাংলাদেশে ব্যাপকভাবে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতিসংঘের এ সতর্কতার যৌক্তিকতা রয়েছে।

"এইচ৫এন১, এইচ১এন১, এইচ৩এন২ ও এইচ৯এন২-এ চার ধরনের ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখানে এগুলোর প্রাদুর্ভাব দেখা দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।"

তবে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আগেভাগে নিশ্চিত করে কিছু বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।

'পোল্ট্রি খামারে জীবাণু নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল'

এফএও জানিয়েছে, ২০০৬ সালে এইচ৫এন১ ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণের সময় বিশ্বের ৬৩টি দেশে তা দেখা দিলেও বেশিরভাগ দেশেই এ ভাইরাস থেকে মুক্ত হয়। কিন্তু পাখির স্থানান্তরের কারণে ২০০৮ সাল থেকে এটা আবারো পোষা ও বন্য পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশের পোল্ট্রি খামারে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, "আমাদের পোল্ট্রি খামারে জীবাণু সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হওয়ায় আমরা এ ভাইরাস থেকে মুক্ত হতে পারিনি।"

শনিবার চুয়াডাঙ্গায় এ ভাইরাস সনাক্তের উদাহরণ টেনে তিনি বলেন, "এখনো আমরা অস্বাভাবিক সময়ে এ ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করছি।"

বার্ড ফ্লুর কারণে চুয়াডাঙ্গায় ২১ হাজার মুরগী নিধন করা হয়।

লুব্রোথ বলেন, "পাখির মাধ্যমে এ ভাইরাস কোনো অঞ্চলে যেতে পারে। কিন্তু পোল্ট্রি খামারে মানুষের কার্যক্রম ও পোল্ট্রি বিক্রির মাধ্যমে এর বিস্তৃতি ঘটে।

"সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ এবং ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি জরুরি।"

আইইডিসিআর'র পরিচালক বলেন, এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রাণি সম্পদ বিভাগকে 'সক্রিয়' হতে হবে।

এ ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকতে পোল্ট্রি হাঁস-মুরগী অনেক সিদ্ধ করে খাওয়ার এবং হাত ও মুখ প্রায়ই সাবান দিয়ে ধোয়াসহ ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

'মানবদেহে সংক্রমণের ঝুঁকি কম'

মানবদেহে এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণে মৃত্যুসহ বড় ধরনের অসুস্থতা দেখা দিতে পারে।

আইইডিসিআর'র পরিচালক বলেন, আমরা ভাগ্যবান যে বাংলাদেশে এইচ৫এন১ ভাইরাসের যে ক্যাটাগরির (ক্ল্যাড দুই দশমিক দুই) প্রাদুর্ভাব ঘটেছে তা মানবদেহে সংক্রমণের ঝুঁকি কম।

২০০৭ সালে বাংলাদেশে প্রথম প্রাদুর্ভাবের পর এখন পর্যন্ত তিনজনের দেহে এ ভাইরাস ধরা পড়েছে।

এফএও'র প্রধান পশুরোগ বিশেষজ্ঞ হুয়ান লুব্রোথ বলেছেন, "২০০৪ থেকে ২০০৮ সালে এ ভাইরাস কমে আসার যে ধারা ছিলো তা থেকে বিচ্যুতি এটাই প্রমাণ করে যে, এবার বর্ষা ও শীতে এইচ৫এন১ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যেবে।"

এ ভাইরাসের প্রতিষেধক হিসেবে যে টিকা ব্যবহৃত হয় চীন ও ভিয়েতনামে তা কার্যকর না হওয়ায় তা নিয়ে উদ্বিগ্ন এফএও।

ভিয়েতনামে ওই ধরনের ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে পার্শ্ববর্তী দেশ ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়াও তা ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে। ক্যাম্বোডিয়ায় চলতি মাসে এ ভাইরাস সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে এবং এ বছর সেখানে আটজনের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে।

এফএও বলেছে, স¤প্রতি ইসরায়েল, ফিলিস্তিন, বুলগেরিয়া, রোমানিয়া, নেপাল ও মঙ্গোলিয়ায় এ ভাইরাসের সংক্রমণ দেখা গেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

×