somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটপৌরে কথন ৪

২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ কিছু ঘটেনি আজকের দিনটায় তাও টুকরো টুকরো কিছু মুহূর্ত লিখে রাখতে ইচ্ছে করছে।

গ্রুফ স্ট্যাডি করবার জন্য আজ ইউনি যাচ্ছিলাম। হেঁটে সাবওয়ে যাবার পথে দেখি এক মা শপিং কার্ট ঠেলে আসছে আমার উল্টোদিক থেকে। পেছনে তার পিচ্চি গুটি গুটি পা ফেলে আসছে। হয়তো নতুন হাঁটা শিখছে। দেখলাম পিচ্চিও একটা শপিং কার্ট ঠেলছে। কিন্তু তারটা খেলনার। ভেতরে দেখলাম খাবারও আছে। নুডলসের প্যাকেট মনে হল। এমন মিষ্টি একটা দৃশ্য। পাশ দিয়ে যেই যাচ্ছে সবাই পিচ্চিটার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে।

ট্রেনের এক ঘন্টা সময় কাটানোর জন্য চোখ বুজে হেডফোনে গান শোনছিলাম। কিছু পরে চোখ খুলে দেখি সামনে স্ট্রলারে বাবা মায়ের সাথে আরেকটা পিচ্চি। এত এত কিউট। মায়ের হাত থেকে কলা খাচ্ছিল। স্ট্রলারটায় এমন যে পিচ্চি কলা খেতে খেতে রাজা বাদশাহদের মত করে পায়ের উপর পা তুলে দিল। এত আদুরে হয় এই পিচ্চিগুলো।

ইউনিতে যে জন্য গিয়েছিলাম তার সবটুকু অবশ্য ভালোয় ভালোয় হল। পড়া এবং একটা গ্রুফ এসাইনমেন্ট শেষ করা। যার সাথে বসে করছিলাম তার কথা কিছু বলি এইবার। সে চাইনীজ ছেলে বুঝার উপায় নেই কিন্তু এত জিনিয়াস। সে তার গ্যামিং কন্ট্রোলার প্রোগ্রামিং করে ম্যাকবুকের মাউস হিসেবে ব্যাবহার করে :| ভাবা যায়! গ্রাজুয়েট লেভেলের ক্লাস নিচ্ছে আন্ডারগ্র্যাজুয়েট করাকালীন। তার স্বপ্ন ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করা। জিপিএ ৩.৯২, ৪ এ। তাও সে নাখোশ। সে বলছিল কিভাবে বায়োলজী ক্লাসে এক্সাম পদ্ধতি না বুঝার ফলে B+ পেল। আর আমি মনে মনে ভাবছিলাম ভাগ্যিস সে আমার জিপিএ জানে না। :| তার ইচ্ছে MIT তে মাষ্টার্স এর জন্য ভর্তি হয়ে Artificial Intelligence নিয়ে কাজ করা।

...

রবীন্দ্রসঙ্গীত পেজটায় একটা কমেন্ট দেখে মুখজুড়ে হাসি চলে এল, একজন লিখছে - "ohhh ...obviously this is a damn positive site of FB...go on ...gooooo" - এমন করে তাড়িফ শুনলে কার না ভালো লাগে। আমারও লাগে :)

বাসায় ফিরে দেখি আম্মু পোলাও আর মুরগীর রোস্ট রেঁধেছে। ছোটভাই প্রথম চেষ্টাতেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছে বলেই বোধহয়। মাঝে মাঝে এমন মোঘলাই ভোজ দিনটাকে অন্যরকম একটা আমেজ দিয়ে মোড়ে দেয়। এই যেমন আজ আমার।

কোরিয়ান একটা মুভি দেখছিলাম কাল। নাম Fair Love। এমন ইন্টারেষ্টিং একটা বিষয় তুলে ধরেছে। একটা দৃশ্যের কথা বলি, এক ভাতিজা তার চাচাকে বলছে, সে একটা মেয়ের প্রেমে পড়েছে, যাকে সে কোনভাবেই বলতে পারছে না তার ভালোলাগার কথা। এক সময় কেমন করে যেন মেয়েটা ছেলেটার উপর দুর্বল হয়ে পড়তে থাকে, তার জন্য খাবার নিয়ে আসতে থাকে। ছেলেটা তেমনি একটা অবসরে মেয়েটাকে তার মনের কথা বলে। তো ভাতিজা চাচাকে বলছিল, "যেই মুহূর্তে আমি মুখ দিয়ে কথাটা বের করলাম, ঠিক তখনি আমার মনে হচ্ছিল I didn't really mean it"। শুনেই এমন হাসি পেল। মুভিটার কন্সেপ্টটা অবশ্য বেশ লাগলো। কি করে দুটো মানুষ কাছাকাছি হতে হতেও কেমন করে শেষ পর্যন্ত মিলতে পারে না।

সহব্লগার এক ভায়ার কল্যাণে ফাইরুজের গানের সাথে পরিচয় হলাম কাল। নীচে দিলাম ঘাঁটতে ঘাঁটতে পাওয়া পছন্দের একটা গান।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:১৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×