somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের চিঠি - ২৩

২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলায় এখানে পাখীর ডাক শুনতে পাওয়া যায় না ঠিক তেমন। কিন্তু কাল ভোরে যখন ল্যাপ্টপে রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দিয়ে চা বানাচ্ছিলাম হঠাৎ শুনতে পাই কিচেনের জানালা দিয়ে একটা পাখীর ডাক ভেসে আসছে। ঠিক চিনতে পারলাম না কোন পাখী। অবশ্য আমি খুব বেশী পাখী চিনিও না। পরে চা খেতে খেতে যখন মেইল চেক করছিলাম আর আপনার মেইলটা পেলাম মনে হল যেন পাখীটাকে চিনতে পেরেছি। মনে হল বহুকাল আগে ঠিক এমনি কোন সকালে আমার জানালাটায় ঠিক এমন কোন সুর সে গেয়ে গিয়েছিল কিচির মিচির সুরে।

আপনার চিঠি গুলোও যেন ঠিক সেই অদেখা, নাম না জানা পাখীর মতোই। থেকে থেকে এসে ডাক দিয়ে যায় মনের বাতায়নে। :-)

একটা গান শুনছি এখন -

বিরহ মধুর হল আজি মধুরাতে।
গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে॥

থেকে থেকে এমন এক একটা গান পেয়ে বসে, মাথা থেকে বের হতেই চাইনা। বিরহ মধুর! বুঝলাম না বিরহ মধুর কি করে হয়। অবশ্য যে রাগিণীর কথা কবি ঠাকুর লিখেছেন সেটি ওমন করে হৃদয়ের তন্ত্রীতে, পূর্ণিমারাতে বেজে উঠলে হয়তো মধুর শোনা যেতেও পারে। কি জানি!

আজ ছুটির দিন। অভ্যাসবশত আজও খুব ভোরে উঠেছি। জানালার পর্দা সরিয়ে সকালটাকে দেখছিলাম। ঊষার আকাশটাকে। নির্মেঘ, নীলাকাশটাকে। কেন জানি না এখানকার আকাশটা আমার ভীষণ প্রিয়। দিনের একেকটা সময় সে এমন হরেকরকম রুপ নিয়ে এসে হাজির হয়, মনে হয় যেন প্রকৃতিদেবী তার মনের মর্জিমাফিক সাজছে, আমার মতো তার অসংখ্য রূপভক্তকে চমকে দিবে বলে। হাহাহা। এই তার মনের আকাশে মেঘ করছে, এই সূর্য্যটার সাথে কপট রাগ করছে। এই গাছে গাছে, শাখা পল্লবে ঋতুর তুলি দিয়ে তার মনের মাধুরী মিশিয়ে আকঁছে, এই বৃষ্টি নূপুর পায়ে দিয়ে নাচছে ঝমঝম করে। কখনো কখনো পূর্ণিমা শশীর সাথে লুকোচুরি খেলছে মেঘের আড়ালে আড়ালে। হাসি পেয়ে যায় মাঝে মাঝে তার এইসব কান্ড দেখে :-)

...

একটা মুভি দেখছিলাম আপনাকে চিঠি লেখায় বিরতি দিয়ে। জাপানীজ এনিমেশন। দারুণ লাগলো! মনটা আজ কোন কারণে বেশ উৎফুল্ল। হয়তো আপনাকে লিখছি বলেই। হয়তো অনেকদিন পর এমন মন খুলে, মনের জানালা খুলে এমন করে প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছি বলে। বা হয়তো বিকেলে আজ যারা বাসায় আসবে তাদের কথা মনে করে। হুম অতিথি আসছে আজ বাসায়। আর তার জন্য আম্মু সকাল থেকেই যোগাড়-যন্ত করে একশেষ।

উম এমন ইয়ামী ইয়ামী সব খাবার রান্না করছে, তার মৌ মৌ সুগন্ধ এই নাকে এসে সুড়সুড়ি দিচ্ছে। :-) আর পারছিনা। পেটে মোচড় দিতে শুরু করেছে। দেখি কি জুটে। রাখছি এইখানেই

ভালো থাকবেন,

হাসি রইলো :-)
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১২:০১
২২টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×