somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধুনামা

০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বন্ধু" ছোট্ট একটা শব্দ। কিন্তু গভীরতা অতলান্তিক। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর একটা ছোট্ট বিন্দু হয়ে জ্বলে থাকে। যে কোন আনন্দ-বেদনায় পাশে থাকা একজন মানুষ।
জীবনের এক একটা পর্যায় বন্ধুত্বের এক একটা নতুন দিক উন্মোচিত হয়। স্কুল লাইফে এক রকম, কলেজে একরকম, ভার্সিটিতে এক রকম, আবার কর্ম জীবনে আর এক রকম। স্কুলে আমার ৮ জনের একটা গ্রুপ ছিল। ভাবতাম এরাই আমার সারা জীবনের বন্ধু। কিন্তু সময়, পরিস্থিতি অনেককেই দূরে নিয়ে গেছে। যাদের সাথে কাটানো সময় গুলো আজ শুধুই আনন্দ-বেদনার কিছু স্মৃতি। তবে আমার মনে হয় ছোটবেলার যে বন্ধুগুলো টিকে যায়, এদের মতো জেনুইন আর কেউ হয় না। আমার সৌভাগ্য আমার এমন কিছু বন্ধু আছে। আমেনা, সোবহান, তানি, লিনা, তৃনা আর সাজু। আমার যেকোন সমস্যায় ওরা আমার পাশে আছে।
এর পর কলেজ-ভার্সিটি অনেক লম্বা সময়। ভার্সিটি পর্ব শেষ করে বের হতে হতে দেখলাম দুজন মানুষ আমার পাশে আছে আমার খুশি,আমার দুঃখ ভাগ করে নিতে। খৈয়াম, রতন।
এরপর জীবনের আর একটা মহা গূরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে। একটা মানুষের জন্য তার জীবন সঙ্গীর সাথে বন্ধুত্বটা অনেক বেশী জরুরী। অন্য সব গুলো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে যদি এইখানে ঝামেলা লাগে। এখানেও ভাগ্য আমার খারাপ না। আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। অনেকে বলে স্বামী-স্ত্রীর মধ্যে কখনো বন্ধুত্ব হয় না। কিন্তু আমার মনে হয় দুজন সব কিছু সহজভাবে নিতে পারলে কোন প্রব্লেম হয় না।
আর দুজ মানুষ আছে আমাদের জীবনে।যাদের বন্ধুত্ব আমরা জন্মসূত্রেই পাই।বাবা-মা। এই বন্ধুত্বে কিছু লিমিটেশন আছে এটা ঠিক।তবে সবচেয়ে পিওর বন্ধুত্ব এটাই।
আমার এতো কিছু বলার কারণ আজ বন্ধু দিবস। যদিও আমার কাছে এর আলাদা কোন বিশেষত্ব নেই। আমার বন্ধুরা আমার প্রতি দিবসের জন্য। তবু তাদের জন্য আজ এই লেখা। এ পর্যন্ত যারা আমার বন্ধু ছিল।যারা এখন আছে, তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আর সবার জন্য গায়ক কে কে এর গান ইয়ারো

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×