কখনও বৃষ্টিহীন খোলা বাতাসে ; আমার মনের সুপ্ত
ইচ্ছেগুলো ; পালতোলা নৌকায় বয়ে চলে,
অবারিত ধারায় কখনও বর্ষণ হয় ; কখনও খেয়ালের বসে বুনো ঝোপ মাড়াতে গিয়ে রক্তাত্ত হই;
কোকিলের ডাকে হুঁশ ফিরে পাই,
কাঁঠাল পাতার ডালে ফিঙে আর চড়ুই এর দল,
মাটির সোঁদা ঘ্রানে আমি বুক টেনে নিঃশ্বাস নেই;
কখনও গভীর দৃষ্টির একজোড়া চোখ এলোমেলো
করে দেয় জীবনের গতি। পদ্ম পাতার আশেপাশে
খেলা করে শ্যাওলার দল ; টুপ করে ডুব দিয়ে যায়
কোন মৎস্যকন্যা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


